চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুর নিগমে (কেএমসি) মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৩৪। ২৮ নভেম্বর ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। ২৮ নভেম্বর কলকাতা পুর নিগমের ৫, এস এন ব্যানার্জ্জি রোড, কলকাতা-৭০০০১৩ ঠিকানার কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির ৩ তলায় ২৫৪ নম্বর ঘরে পিএমইউ দফতরে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে।
পাশাপাশি, কলকাতা পুর নিগমে ১৩৯ শূন্যপদে কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটিতে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। ২৬ নভেম্বর থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। কলকাতা পুর নিগমের অফিশিয়াল ওয়েবসাইট www.kmcgov.in মারফত অনলাইনে আবেদন করতে হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অসংরক্ষিত আসনে শূন্যপদ ৩২, মেধাবী দক্ষ খেলোয়াড়দের জন্য অসংরক্ষিত আসনে শূন্যপদ ১৩, অসংরক্ষিত শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ১৮, তপশিলি জাতিদের জন্য শূন্যপদ ৮, আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ৩৪, তপশিলি জাতি শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ২, তপশিলি উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ১৬, ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য শূন্যপদ ১৬। চুক্তিভিত্তিক চাকরি। মাসে ২৫ হাজার টাকা করে বেতন মিলবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্সের প্রশিক্ষণ থাকতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল দ্বারা রেজিষ্ট্রেশন থাকতে হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে।