ad
ad

Breaking News

University Jobs

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডেপুটি লাইব্রেরিয়ান নিয়োগ

৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে

Kalyani University Recruitment: Apply for Deputy Librarian Post

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক আবেদনের যোগ্য। ৯ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৯ এপ্রিল সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইনে আবেদন করা যাবে অফিশিয়াল ওয়েবসাইট (www.klyuniv.ac.in)/(kums.klyuniv.ac.in) মারফত। ১টি শূন্যপদ।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে ডেপুটি লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। আবেদনকারীকে কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে লাইব্রেরি সায়েন্সে/ইনফরমেশন সায়েন্স/ডক্যুমেন্টেশন সায়েন্সে স্নাতকোত্তর হতে হবে। পিএইচডি ডিগ্রি থাকতে হবে। অ্যাসিসট্যান্ট ইউনিভার্সিটি লাইব্রেরিয়ান/কলেজ লাইব্রেরিয়ান হিসাবে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন মিলবে ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকার মধ্যে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বর্তমানে যে জায়গায় কর্মরত সেখান থেকে এনওসি লাগবে ইন্টারভিউয়ের সময়।

অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের আর ওবিসি চাকরিপ্রার্থীদের ২ হাজার টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। পশ্চিমবঙ্গর বাসিন্দা তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না।