ad
ad

Breaking News

Job Vacancies

এই জেলার চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বহু শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

আলাদা আলাদা শূন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটের দিকে।

Job Vacancies: Nadia District Announces in Health Department

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণবঙ্গের জেলা নদিয়ায় ৭২৪ শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। নদিয়া জেলার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে অফিশিয়াল ওয়েবসাইট nadia.gov.in এ প্রকাশিত হয়েছে চাকরির বিজ্ঞাপন। ১৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট মারফত (Job Vacancies)।

কী শিক্ষাগত যোগ্যতা? কত মাইনে? কীভাবে করবেন আবেদন?

আলাদা আলাদা শূন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বিশদ খুঁটিনাটি তথ্যর জন্য নজর রাখুন অফিশিয়াল ওয়েবসাইটের দিকে। সব পদে মাসে মাইনে মিলবে ৫-৬০ হাজার টাকার মধ্যে। নির্দিষ্ট পদে নির্দিষ্ট মাসের মাইনে জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখুন। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য অনলাইনে জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও নথিপত্র যাচাই করার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ১৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট nadia.gov.in মারফত (Job Vacancies)।

কোন পদে কত শূন্যপদ?

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, জিডিএমও পদে শূন্যপদ ২, বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পদে শূন্যপদ ২, কমিউনিটি নার্স পদে শূন্যপদ ১, অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৩, অ্যাটেনড্যান্ট পদে শূন্যপদ ৫, নিউট্রিশনিস্ট পদে শূন্যপদ ১, রাঁধুনি কাম কেয়ারটেকার পদে শূন্যপদ ১ ও স্যানিটারি অ্যাটেনড্যান্ট পদে শূন্যপদ ১। সব পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। এছাড়াও নবজাতক সহায়িকা পদে শূন্যপদ ৩, বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। লেডি কাউন্সেলর পদে শূন্যপদ ৩। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

কমিউনিটি হেলথ অফিসার পদে শূন্যপদ ৩১১, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে শূন্যপদ ১ ও সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে শূন্যপদ ২। ৩টি পদের ক্ষেত্রে বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে। সিনিয়র মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১ ও মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৫৭। বয়সসীমা ২১-৬২ বছরের মধ্যে। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ২৭, বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। স্টাফ নার্স পদে শূন্যপদ ৬৮, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের মধ্যে। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১০২, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ ৩, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। স্পেশালিষ্ট মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৬০, সর্বোচ্চ বয়সসীমা ৬২ বছর। কাউন্সেলর পদে শূন্যপদ ৫, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ব্লক এপিডেমিওলজিস্ট পদে শূন্যপদ ১০, ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ১৫, ব্লক ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ৭। ৩টি পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ১টি করে শূন্যপদ ফিজিওথেরাপিস্ট, ডেন্টাল সার্জন, ডেন্টাল টেকনিশিয়ান, অডিওলজিস্ট স্পিচ থেরাপিস্ট, সোশ্যাল ওয়ার্কার ও আর্লি ইনভেনশন অ্যান্ড স্পেশাল এডুকেটর। সব পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর (Job Vacancies)।

মেডিক্যাল টেকনোলজিস্ট পদে শূন্যপদ ৪, বয়স হতে হবে ২১-৩২ বছরের মধ্যে। আয়ূষ চিকিৎসক পদে শূন্যপদ ৩, বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। মাল্টিপার্পস ওয়ার্কার পদে শূন্যপদ ৫, যোগা ইনস্ট্রাক্টর পুরুষ পদে শূন্যপদ ২, যোগা ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ১২, ৩টি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে।