ad
ad

Breaking News

SBI

SBI-এ চাকরির সুযোগ! কীভাবে করবেন আবেদন

ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে এপ্রিলে।

Job opportunities in SBI! How to Apply

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: মৌ বসু: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে প্রবেশনারি অফিসার অর্থাৎ PO পদে নিয়োগে করা হবে। আবেদন প্রক্রিয়া ২৭ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে। মোট ৬০০টি পদে নিয়োগ করা হবে, এরমধ্যে ৫৮৬টি রেগুলার পদ এবং ১৪টি ব্যাকলগ পদ রয়েছে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয় স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা যাঁরা তাদের স্নাতকের চূড়ান্ত বর্ষে/সেমিস্টারে আছেন তাঁরাও আবেদন করতে পারেন। তবে ৩০ এপ্রিলের মধ্যে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ তার প্রমাণ দাখিল করতে হবে। বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের ছাড়া বাকি জেনারেল, আর্থিক ভাবে দুর্বল আর ওবিসি আবেদনকারীদের সাড়ে ৭০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

আরও পড়ুন: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এসবিআইয়ের প্রোবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষা ৮ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষা চারটি পর্যায়ে হবে, এর মধ্যে রয়েছে প্রিলিমিনারি, মেইন পরীক্ষা, ইন্টারভিউ এবং নথিপত্র যাচাই পর্ব। প্রিলিমিনারি পরীক্ষা হবে ১০০ নম্বরের। এতে ইংরেজি ভাষায় ৩০টি প্রশ্ন করা হয়, Quantitative Aptitude থেকে ৩৫টি এবং Reasoning Ability থেকে ৩৫টি প্রশ্ন করা হয়। প্রিলিমিনারি পাশ করার পর চাকরিপ্রার্থীদের দ্বিতীয় পর্বে মেইন পরীক্ষার জন্য ডাকা হবে। প্রধান পরীক্ষায় প্রশ্ন ২৫০ নম্বরের হয়।

আরও পড়ুন: এবার ব্রিটেনে গিয়ে পড়াশোনার খরচা বাড়তে চলেছে, ২ জানুয়ারি থেকেই বাড়বে খরচ  

ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে এপ্রিলে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। এপ্রিল বা মে মাসে মেইন পরীক্ষা হবে। মে বা জুন মাসে পরীক্ষার ফল বেরোবে। মে বা জুনে ইন্টারভিউয়ের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। চূড়ান্ত ফল বেরোবে মে বা জুন মাসে।

কীভাবে আবেদন করতে হবে?

  • প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান।
  • তারপর হোমপেজে Career সেকশনে গিয়ে Join SBI লিঙ্কে ক্লিক করুন। Current Openings লিঙ্কে ক্লিক করুন।
  • SBI PO Recruitment 2024 লিঙ্কে ক্লিক করুন।
  • এর পরে আবেদনপত্র পূরণ করুন ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  • তারপর অনলাইন আবেদন ফি জমা দিন।
  • আবেদন করার পরে, পেজটি ডাউনলোড করুন। প্রিন্ট আউট নিন।