ad
ad

Breaking News

ISRO Recruitment

ইসরোতে চাকরির বড় সুযোগ! ২৪২ পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিয়োগ করা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়াদিল্লি, হাসান, মহেন্দ্রগিরি, শ্রীহরিকোটা ও তিরুবনন্তপুরমে

ISRO Recruitment Apply Online for 242 Assistant

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয় বহু শূন্যপদে নিয়োগ করা হবে। অ্যাসিসট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোনাল অ্যাসিসট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২৪২। নিয়োগ করা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়াদিল্লি, হাসান, মহেন্দ্রগিরি, শ্রীহরিকোটা ও তিরুবনন্তপুরমে। অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ১৩১। আপার ডিভিশন ক্লার্ক পদে শূন্যপদ ২২। কমপক্ষে ৬০% নম্বর নিয়ে স্নাতক হতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। ৩ জুনিয়র পার্সোনাল অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৮১ ও স্টেনোগ্রাফার পদে শূন্যপদ ১০। কমপক্ষে ৬০% নম্বর নিয়ে স্নাতক হতে হবে।

অথবা কমপক্ষে ৬০% নম্বর নিয়ে কমার্শিয়াল বা সেক্রেটারিয়াল প্র্যাকটিশে ডিপ্লোমা সহ স্টেনোগ্রাফার হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৬০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৬ আগস্টের নিরিখে ২৮ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি, আর্থিক ভাবে দুর্বল, বিধবা, আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা ও প্রাক্তন সেনাকর্মীদের বয়সে ছাড় মিলবে। লেভেল ৪ অনুসারে মাসে বেতন মিলবে।

কীভাবে করবেন আবেদন

১৬ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট www.isro.gov.in মারফত। সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ৫০০ টাকা আবেদনমূল্য লাগবে। লিখিত পরীক্ষার সময় ৪০০ টাকা ফেরত দেওয়া হবে। মহিলা, শারীরিক বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মীদের ও তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।