চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে প্রচুর শূন্যপদে ট্রেড, টেকনিশিয়ান, গ্র্যাজুয়েট অ্যাপ্টেনটিস পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে টেকনিশিয়ান অ্যাপ্রেনটিস (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিকস) পদে শূন্যপদ ১০০। ট্রেড অ্যাপ্রেনটিস (ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিকস মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক ও মেশিনিস্ট) পদে শূন্যপদ ৪৬। ট্রেড অ্যাপ্রেনটিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার পদে শূন্যপদ ৮। ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার পদে শূন্যপদ ২ (IOCL Recruitment)।
পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মণিপুর ও অরুণাচল প্রদেশে কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের রেগুলার কোর্স পাশ করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করলেও আবেদন করা যাবে। সর্বোচ্চ ২টি আলাদা ট্রেডে অ্যাপ্রেনটিসশিপ প্রশিক্ষণ নেওয়া দরকার। এনএপিএস/এনএটিএস পোর্টাল মারফত রেজিষ্ট্রেশন করতে হবে। ৯ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এনএপিএস/এনএটিএস পোর্টাল মারফত (IOCL Recruitment)।
আবেদনকারীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে। নিজস্ব প্যান কার্ড, আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ থাকতে হবে। অনলাইনে আবেদন করার সময় মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিপত্র, প্যান কার্ড, আধার কার্ড, সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও নীল রঙের কালিতে সই স্ক্যান করে আপলোড করতে হবে (IOCL Recruitment)।