ad
ad

Breaking News

India Post

মাধ্যমিক পাসেই সরকারি চাকরি! ভারতীয় ডাক বিভাগে ২৮ হাজারেরও বেশি নিয়োগ

১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে

India Post 28,740 Gramin Dak Sevak Vacancies Announced

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় ডাক বিভাগ মোট ২৮৭৪০ শূন্যপদে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করবে বলে বিজ্ঞাপন প্রকাশ করেছে। ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট indiapost.gov.in মারফত। এরমধ্যে পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ ২৯৮২। অন্ধ্র প্রদেশে ১০৬০, অসমে ৬৩৯, বিহারে ১৩৪৭, ছত্তিশগড়ে ১১৫৫, দিল্লিতে ৪২, গুজরাতে ১৮৩০, হরিয়ানায় ২৭০, হিমাচল প্রদেশে ৫২০, জম্মু-কাশ্মীরে ২৬৭, ঝাড়খণ্ডে ৯০৮, কর্নাটকে ১০২৩, কেরালায় ১৬৯১, মধ্য প্রদেশে ২১২০, মহারাষ্ট্রে ৩৫৫৩, উত্তর পূর্বর রাজ্যে ১০১৪, ওড়িশায় ১১৯১, পঞ্জাবে ২৬২, রাজস্থানে ৬৩৪, উত্তর প্রদেশে ৩১৬৯, উত্তরাখণ্ডে ৪৪৫, তেলেঙ্গানায় ৬০৯ আর তামিলনাড়ুতে শূন্যপদ ২০০৯।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, গ্রামীণ ডাক সেবক (পোস্ট মাস্টার) পদে মাসে বেতন মিলবে ১২-২৯,৩৮০ টাকা। গ্রামীণ ডাক সেবক (সহকারী পোস্ট মাস্টার) পদে মাসে মিলবে ১০-২৪৪৭০ টাকার মধ্যে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম (জেনারেল) চাকরিপ্রার্থীদের ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছরের ছাড় মিলবে।

কীভাবে করবেন আবেদন

১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট indiapost.gov.in মারফত। মহিলা, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ও তৃতীয় লিঙ্গের চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। বাকি সব চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আবেদনমূল্য লাগবে।