ad
ad

Breaking News

JRF Recruitment

শিবপুর IIEST-তে চাকরির সুযোগ; জেনে নিন আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা

আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সারতে হবে

IIEST Shibpur Announces JRF Recruitment 2026, Apply by April 15

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যের উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। এই নামী শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং যোগ্য প্রার্থীদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন সারতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র রিসার্চ ফেলো পদে নির্বাচিত হলে প্রতি মাসে ৪৮,১০০ টাকা করে বেতন মিলবে। আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি, এমটেক অথবা এমই ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগ যেমন—তপশিলি জাতি, উপজাতি, ওবিসি, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ৫ বছরের বিশেষ ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে সম্পূর্ণ ইমেইলের মাধ্যমে। আগ্রহীদের প্রয়োজনীয় সব নথিপত্রসহ পূরণ করা আবেদনপত্রটি [email protected]—এই ইমেইল আইডিতে পাঠাতে হবে। উল্লেখ্য, এই পদের জন্য কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আগ্রহীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ।