ad
ad

Breaking News

Health Recruitment

স্বাস্থ্য দফতরে অ্যাকাউন্টস ম্যানেজার হওয়ার সুযোগ! জানুন বিস্তারিত

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে।

Health Recruitment: Apply for Block Accounts Manager Post

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পূর্ব বর্ধমানের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। জেলা স্বাস্থ্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের তরফে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে নিয়োগ করা হবে। চুক্তিভিত্তিক পদে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কেতুগ্রাম বিপিএইচসি, কেতুগ্রাম-২ ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে একটি শূন্যপদে ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে তপশিলি উপজাতি চাকরিপ্রার্থী নিয়োগ করা হবে (Health Recruitment)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ২০২৫ সালের ১ জানুয়ারির নিরিখে ৪০ বছরের মধ্যে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং, ট্যালির মতো কম্পিউটারের সফটওয়্যার ব্যবহারে জ্ঞান থাকতে হবে। মাসে বেতন মিলবে ২৬ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতা ও ভাইভা ভয়েজের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে (Health Recruitment)।

কীভাবে করবেন আবেদন?

১৩ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in মারফত। ৫০ টাকা আবেদনমূল্য এনইএফটি মারফত ব্যাঙ্কে জমা দিতে হবে। এনইএফটি করতে হবে DISTRICT HEALTH AND FAMILY WELFARE SAMITY (Non-NHM) Bank, A/C No. 0187132000008, IFSC-CNRB0000187. ব্যাঙ্ক ডিপোজিটের প্রতিলিপি অনলাইনে জমা দেওয়া আবেদনপত্রর প্রিন্ট আউটের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সমেত জমা দিতে হবে যাচাইয়ের সময় (Health Recruitment)।