চিত্র : প্রতীকী
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর ৫৬২ শূন্যপদে মেডিক্যাল অফিসার ও স্টাফ নার্স পদে নিয়োগ করবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। ৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in মারফত। মাসে বেতন মিলবে ১৩-৬০ হাজার টাকার মধ্যে (Health Recruitment)।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ৪২, এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। বয়স হতে হবে ৬৭ বছরের মধ্যে। স্টাফ নার্স পদে শূন্যপদ ১১৯, জিএনএম, বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে, মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। কমিউনিটি হেলথ অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ৪০০, এএনএম ডিগ্রি থাকতে হবে, মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা করে এবং বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।
১টি শূন্যপদে নার্সিং ইন চার্জ পদে নিয়োগ করা হবে। এমএসসি ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা করে এবং বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। জেনারেল ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের অনলাইনে ১০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি, ওবিসি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। ১১ ফেব্রুয়ারি নথিপত্র যাচাই ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Health Recruitment)।