ad
ad

Breaking News

Health Department Recruitment

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে চলছে নিয়োগ

৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Health Department Recruitment, Announces Major Recruitment

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মালদহের চিফ মেডিক্যাল অফিসে প্রচুর শূন্যপদে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৯২। ১৩ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট malda.gov.in মারফত। ১১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। অসংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ১০০ টাকা আর সংরক্ষিত আসনের চাকরিপ্রার্থীদের জন্য ৫০ টাকা আবেদনমূল্য লাগবে। ৩ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Health Department Recruitment)।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, কমিউনিটি হেলথ অফিসার (নার্সিং) পদে শূন্যপদ ১৭০ আর কমিউনিটি হেলথ অফিসার (বিএএমএস) পদে শূন্যপদ ১। ২টি পদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদে আবেদনের জন্য বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিএনএম কোর্স পাশ করতে হবে। কমিউনিটি হেলথ অফিসার বিএএমএস পদে আবেদনের জন্য বিএএমএস ডিগ্রি থাকতে হবে। ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ ২। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বিকম পাশ করতে হবে। মাসে বেতন মিলবে ২৬ হাজার টাকা করে। স্ত্রীরোগ বিশেষজ্ঞ পদে শূন্যপদ ১। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৫-৭০ হাজার টাকা করে। শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পদে শূন্যপদ ১ (Health Department Recruitment)।

এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৫-৭০ হাজার টাকা করে। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। ৩টি শূন্যপদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ১৬। বয়স হতে হবে ২১-৬৭ বছরের মধ্যে। দৈনিক ভাতা মিলবে ৩ হাজার টাকা করে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। ডিএনবি থাকতে হবে (Health Department Recruitment)।