চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার বহুজাতিক প্রতিষ্ঠান হিন্দুস্তান কপার লিমিটেডে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৭০। আগ্রহী চাকরিপ্রার্থীরা ২৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন অফিশিয়াল ওয়েবসাইট hindustancopper.com মারফত। জেনারেল, ওবিসি আর আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ৩০০ টাকা করে আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। নথিপত্র যাচাই ও পার্সোনাল ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজার পদে মোট শূন্যপদ ৭০।
মাসে বেতন মিলবে ৪০ হাজার-১ লাখ ৮০ হাজার টাকা করে। মাইনিং বিভাগে শূন্যপদ ১২, জিওলজি বিভাগে শূন্যপদ ৫, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট বিভাগে শূন্যপদ ৩, সেফটি অ্যান্ড ফায়ার সার্ভিসেস বিভাগে শূন্যপদ ৪, কনসেনট্রেটর (মাইনিং প্রসেসিং) বিভাগে শূন্যপদ ৩, ইলেকট্রিক্যাল বিভাগে শূন্যপদ ৯, ইনস্ট্রুমেন্টেশন বিভাগে শূন্যপদ ৩, মেকানিক্যাল বিভাগে শূন্যপদ ৮, সিভিল বিভাগে শূন্যপদ ৩, সিস্টেমস (আইটি) বিভাগে শূন্যপদ ১, মেডিক্যাল অ্যান্ড হেলথ সার্ভিসেস বিভাগে শূন্যপদ ৩, হিউম্যান রিসোর্সেস বিভাগে শূন্যপদ ৪, ফিনান্স বিভাগে শূন্যপদ ৭, কর্পোরেট কমিউনিকেশন বিভাগে শূন্যপদ ১ আর মেটিরিয়ালস অ্যান্ড কনট্র্যাক্ট বিভাগে শূন্যপদ। বিভিন্ন বিভাগ অনুযায়ী আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বিই/বিটেক/এমসিএ/এমবিবিএস/এমডি/এমএস/ডিএনবি/বিবিএ/বিসিএ/এমবিএ/সিএ/স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে হবে।
সিনিয়র ম্যানেজার হিসাবে বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৫৩,১০০-১,৮০,০০০ হাজার টাকা করে। ম্যানেজার হিসাবে বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪৭,৬০০-১,৬০,০০০ টাকা করে। ডেপুটি ম্যানেজার হিসাবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ৪০,০০০-১,৪২,৪০০ টাকা করে।