ad
ad

Breaking News

Eastern Coalfields

আইটিআই পাশ করলেই সুযোগ! ইস্টার্ন কোলফিল্ডসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৩১ জুলাইয়ের মধ্যে নথিপত্র ও আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে

Eastern Coalfields Announces 140 ITI Apprentice Openings

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: কেন্দ্রীয় কয়লামন্ত্রকের অধীনে থাকা ইস্টার্ন কোলফিল্ডসে ফিটার, ওয়েল্ডার ও ইলেক্ট্রিশিয়ান ট্রেডিংয়ে অ্যাপ্রেনটিসশিপ করার সুযোগ রয়েছে। মোট শূন্যপদ ১৪০। প্রশিক্ষণ দেওয়া হবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে। প্রশিক্ষণের মেয়াদ ১ বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড মিলবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ফিটার পদে শূন্যপদ ৬০। ইলেক্ট্রিশিয়ান ট্রেডিং পদে শূন্যপদ ৬০। ওয়েল্ডার শাখায় শূন্যপদ ২০টি। মোট ৪০% নম্বর নিয়ে সংশ্লিষ্ট ট্রেডিংয়ে আইটিআই পাশ করতে হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। ইলেক্ট্রিশিয়ান ট্রেডিং ও ফিটার ট্রেডিংয়ে প্রতি মাসে ১০৫৬০ টাকা আর ওয়েল্ডার ট্রেডিংয়ে প্রতি মাসে ৯৬০০ টাকা স্টাইপেন্ড মিলবে।

কীভাবে করবেন আবেদন

প্রথমে অ্যাপ্রেনটিস হিসাবে রেজিষ্ট্রেশন করতে হবে ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রোমোশন স্কিম পোর্টালে (www.apprenticeship.india.gov.in)। অফিশিয়াল ওয়েবসাইট www.easterncoalfields.in ওয়েবসাইট থেকে আবেদনের বয়ান ডাউনলোড করে নিন। রঙিন পাসপোর্ট সাইজের ছবি, বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সব নথিপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, এনএপিএস রেজিষ্ট্রেশন শংসাপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি, ব্যাঙ্ক ডিটেইলস, নির্দিষ্ট বয়ানে আন্ডারটেকিং জমা দিতে হবে। ৩১ জুলাইয়ের মধ্যে নথিপত্র ও আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এই ঠিকানায়: Office of the General Manager, HRD, Dishergarh, Paschim Bardhaman, WB-713333।