ad
ad

Breaking News

DRDO Recruitment

ডিআরডিওতে রিসার্চ অ্যাসোসিয়েট ও রিসার্চ ফেলো পদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?

বর্তমানে ডিআরডিও'র হয়ে অসংখ্য বিজ্ঞানী এবং প্রযুক্তিগত সহায়ক কর্মী কাজ করছেন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌ প্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক বিষয় নিয়ে।

DRDO Recruitment: 820+ Vacancies for Research Associates

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গবেষণা করতে চান? কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিআরডিওতে রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট, টেকনিশিয়ান, শিক্ষানবিশ ও ইন্টার্ন পদে নিয়োগ করা হবে। মোট ৮২০টি’র বেশি শূন্যপদ। দেশের সামরিক বাহিনীর প্রযুক্তিগত মেরুদণ্ড বলা হয় ডিআরডিও-কে। বর্তমানে ডিআরডিও’র হয়ে অসংখ্য বিজ্ঞানী এবং প্রযুক্তিগত সহায়ক কর্মী কাজ করছেন যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, নৌ প্রযুক্তি, কোয়ান্টাম প্রযুক্তির মতো অত্যাধুনিক বিষয় নিয়ে (DRDO Recruitment)।

ডিআরডিও’র ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি-কোয়ান্টাম টেকনোলজিস, পুনে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নিয়োগ করার কথা বলা হয়েছে। আবেদনকারীকে পদার্থবিদ্যায় পিএইচডি বা এমটেক বা এমই ডিগ্রি থাকতে হবে। ২ বছরের গবেষণা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ান্টাম অপটিকস, লেজার, আধুনিক কোয়ান্টাম প্রযুক্তিতে দক্ষদের অগ্রাধিকার মিলবে। মাসে বেতন মিলবে ৬৭ হাজার টাকা করে। সঙ্গে বাড়ি ভাড়া বাবদ ভাতা মিলবে। বয়স হতে হবে ২৮ বছরের ঊর্ধ্বে। কোনও আবেদনমূল্য লাগবে না (DRDO Recruitment)।

কীভাবে করবেন আবেদন

ডিআরডিও’র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in মারফত বিস্তারিত বিজ্ঞপ্তি আবেদনপত্র ডাউনলোড করে নিন। বিজ্ঞপ্তিতে অফলাইনে আবেদন করার ঠিকানা দেওয়া আছে। ৩ ফেব্রুয়ারির মধ্যে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে। ইন্টারভিউয়ে ডাকা হবে বাছাই করা চাকরিপ্রার্থীদের (DRDO Recruitment)।