ad
ad

Breaking News

Health Recruitment

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, মেডিক্যাল অফিসার ও অ্যাকাউন্ট্যান্ট পদে চলছে নিয়োগ

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Health Recruitment 2026: 125 Vacancies

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দার্জিলিং জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ১২৫ শূন্যপদে মেডিক্যাল অফিসার ও অ্যাকাউন্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট (darjeeling.gov.in) এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে সাধারণ ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ১০০ টাকা করে আর তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ৫০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে (Health Recruitment)।

[আরও পড়ুন: নিশানা জইশ-ই-মহম্মদ! কিশ্তওয়ারে জঙ্গিদের ডেরায় চিরুনিতল্লাশি যৌথ বাহিনীর, বন্ধ নেট পরিষেবা]

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অডিওলজিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। মূক বধির শিশুদের জন্য ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। কাউন্সেলর পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। ফিজিওথেরাপিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। ১টি করে শূন্যপদে কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে নিয়োগ করা হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সাইকিয়াট্রিক নার্স পদে মাসে বেতন মিলবে ২৮ হাজার টাকা করে আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে মাসে বেতন মিলবে ৩০ হাজার টাকা করে।

মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। নিউট্রিশনিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২৫ হাজার টাকা করে। অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ২, ডেন্টাল টেকনিশিয়ান পদে শূন্যপদ ১ আর ডেন্টাল হাইজিনিস্ট পদে শূন্যপদ ১। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ ১, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। মাসে বেতন মিলবে ৩৫ হাজার টাকা করে। ফার্মাসিস্ট পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে (Health Recruitment)।

ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে শূন্যপদ ২, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর, মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। এএনএম পদে শূন্যপদ ১, সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর, মাসে বেতন মিলবে ১৮ হাজার টাকা করে। মেডিক্যাল অফিসার পদে শূন্যপদ ২, সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর, মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা করে। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাঙ্ক পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে শূন্যপদ ৪ আর ফিজিওথেরাপিস্ট পদে শূন্যপদ ১।

২টি পদের জন্য বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে। ব্লক ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ১, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর, মাসে বেতন মিলবে ২২ হাজার টাকা করে। ব্লক পাবলিক হেল্থ ম্যানেজার পদে শূন্যপদ, ব্লক এপিডেমিওলজিস্ট পদে শূন্যপদ ১, কাউন্সেলর পদে শূন্যপদ ১, ৩টি পদের জন্য বয়সসীমা হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ২০ হাজার টাকা করে। অ্যাকাউন্ট্যান্ট পদে শূন্যপদ ১, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার পদে শূন্যপদ ৩, কমিউনিটি হেলথ অফিসার পদে শূন্যপদ ৫৮, ৩টি পদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছরের মধ্যে (Health Recruitment)।

আয়ুষ ডক্টর পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে। মাল্টি পার্পস ওয়ার্কার পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে। হোমিওপ্যাথি চিকিৎসক পদে শূন্যপদ ১ আর যোগা প্রফেশনাল পদে শূন্যপদ ২ আর হোমিওপ্যাথি ফার্মাসিস্ট পদে শূন্যপদ ২, ৩টি শূন্যপদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪০ বছরের মধ্যে। যোগা ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ ২৪, সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ৮ হাজার টাকা করে। ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পদে শূন্যপদ ১, বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে, মাসে বেতন মিলবে ৫০ হাজার টাকা করে (Health Recruitment)।