চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে অ্যাসিসট্যান্ট এডিটর, অ্যাসিসট্যান্ড ডিরেক্টর, সিনিয়র কোর্ট অ্যাসিসট্যান্ট ও অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। বিভিন্ন শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। মোট শূন্যপদ ২২। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অ্যাসিসট্যান্ট এডিটর পদে শূন্যপদ ৫। বয়স হতে হবে ৩০-৪০ বছর। আইনে স্নাতক হতে হবে। বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা আইনজীবী হিসাবে নথিবদ্ধ হতে হবে অথবা ইংলিশ বারের সদস্য হতে হবে। অথবা হাই কোর্টের অ্যাটর্নি হতে হবে। কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে। হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে কমপক্ষে ৩ বছর আইনজীবী হিসাবে প্র্যাকটিস করার অভিজ্ঞতা থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ভারতীয় আইন প্রতিষ্ঠানে গবেষণা করার অভিজ্ঞতা থাকতে হবে। আইন সংক্রান্ত প্রতিবেদন লেখার অভিজ্ঞতা থাকা সাংবাদিক অথবা আইনের বিষয়ের লেকচারার অথবা সুপ্রিম কোর্টে বা হাই কোর্টে গেজেটেড পোস্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৭৮,৮০০ টাকা।
সুপ্রিম কোর্টের মিউজিয়ামের অ্যাসিসট্যান্ট ডিরেক্টর পদে শূন্যপদ ১। বয়স হতে হবে ৩০-৪০ বছর। প্রথম শ্রেণিতে মিউজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যাদুঘরে কাজ করার কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে। মাসে বেতন মিলবে ৬৭৭০০ টাকা। সুপ্রিম কোর্টের মিউজিয়ামের সিনিয়র কোর্ট অ্যাসিসট্যান্ট পদে শূন্যপদ ২। সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর। কমপক্ষে ৫৫% নম্বর নিয়ে মিউজিওলজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যাদুঘরে কাজ করার কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মিউজিওলজিতে কমপক্ষে ২ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের জ্ঞান থাকতে হবে। মাসে বেতন মিলবে ৪৭,৬০০ টাকা। অ্যাসিসট্যান্ট লাইব্রেরিয়ান পদে শূন্যপদ ১৪। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারের সাহায্যে লাইব্রেরি ওয়ার্ক করার জ্ঞান থাকতে হবে। বিশ্ববিদ্যালয় বা আইন প্রতিষ্ঠানের গ্রন্থাগারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৪৭,৬০০ টাকা করে।
কীভাবে করবেন আবেদন
সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট sci.gov.in মারফত আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে। ৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। ৮ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদনমূল্য জমা দেওয়া যাবে। জেনারেল ক্যাটাগরি বা ওবিসি চাকরিপ্রার্থীদের ১৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী আর স্বাধীনতা সংগ্রামীদের ডিপেন্ডেন্ট হলে ৭৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে ইউকো ব্যাঙ্ক পেমেন্ট গেটওয়ে মারফত। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।