ad
ad

Breaking News

Coast Guard Recruitment

Coast Guard Recruitment: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে ১৭০ শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

২৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করা হবে জেনারেল ডিউটি ও টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল /ইলেকট্রনিকস) শাখায়।

Coast Guard Recruitment: Apply for 170 Assistant

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আধা সামরিক বাহিনী ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড) এ অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট পদে নিয়োগ। মোট শূন্যপদ ১৭০। ২০২৭ সালের ব্যাচে ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাসিসট্যান্ট কম্যান্ডান্ট পদে নিয়োগ করা হবে। ২৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করা হবে জেনারেল ডিউটি ও টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল /ইলেকট্রনিকস) শাখায়। ৮ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। ২৩ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে (Coast Guard Recruitment)।

আরও পড়ুনঃ Nitish Kumar Reddy: “কথা দিয়েছিলাম উন্নতি করব” নিজের বোলিং নিয়ে বড় মন্তব্য নীতিশের

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৮ সেপ্টেম্বর কোস্ট গার্ড কমন অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। আগামী নভেম্বরে প্রাথমিক সিলেকশন বোর্ড বসবে। আগামী বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হবে চূড়ান্ত সিলেকশন বোর্ড বসবে। আগামী বছর মার্চ-এপ্রিলে শারীরিক পরীক্ষা হবে। আগামী ডিসেম্বরে হবে ইন্ডাকশন। জেনারেল ডিউটি পদে শূন্যপদ ১৪০। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হতে হবে। দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা করতে হবে। টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল /ইলেকট্রনিকস) শাখায় শূন্যপদ ৩০। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল বা ইলেকট্রনিকস বিভাগে বিই/বিটেক ডিগ্রি থাকতে হবে। দ্বাদশ শ্রেণিতে পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা করতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে (Coast Guard Recruitment)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

কীভাবে করবেন আবেদন

২৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট (https://joinindiancoastguard.cdac.in) মারফত। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনের সময় লাইভ বা সরাসরি ছবি তুলে আপলোড করতে হবে। এটি বাধ্যতামূলক। চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডিগ্রির প্রমাণপত্র জমা দিতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীরা জেনারেল ডিউটি ও টেকনিক্যাল (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল /ইলেকট্রনিকস) শাখায় আবেদন করতে পারেন (Coast Guard Recruitment)।