চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ৫ মার্চ ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে স্টোর কিপার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ – ১ টি। যে কোনো শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে সাড়ে ৩৭ হাজার টাকা করে। ৫ মার্চ সকাল সাড়ে ১১টায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে বর্ধমানের গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর ভবনে সেন্টার ফর ডিসটান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের কনফারেন্স হলে।
গ্রেড ৪ স্টাফ পদে শূন্যপদ ১টি। আবেদনকারীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৩২ হাজার টাকা করে। ৫ মার্চ সকাল সাড়ে ১২টায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে বর্ধমানের গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর ভবনে সেন্টার ফর ডিসটান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের কনফারেন্স হলে।
ডুপ্লিকেটিং মেশিন অপারেটর পদে শূন্যপদ ১। আবেদনকারীকে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসে বেতন মিলবে ৩২ হাজার টাকা করে। ৫ মার্চ সকাল সাড়ে ১২টায় ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে বর্ধমানের গোলাপবাগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর ভবনে সেন্টার ফর ডিসটান্স অ্যান্ড অনলাইন এডুকেশনের কনফারেন্স হলে।
নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সেলফ অ্যাটেসটেড করা ২টো প্রতিলিপি ও আসল নথিপত্র আনতে হবে। পুরোপুরি চুক্তিভিত্তিক চাকরি।