ad
ad

Breaking News

Bank Of Baroda

ব্যাঙ্ক অফ বরোদায় অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ, কত শূন্যপদ, কীভাবে করবেন আবেদন

সারা দেশে নিয়োগ করা হবে

Bank Of Baroda Announces 5000 Apprentice Vacancies

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদায় ৫ হাজার শূন্যপদে অ্যাপ্রেনটিশ হিসাবে নিয়োগ করা হবে। ৮ জুনের মধ্যে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইট bankofbaroda.bank.in মারফত আবেদন করতে হবে। সারা দেশে নিয়োগ করা হবে। মাসে বেতন মিলবে ১৫ হাজার টাকা করে। পশ্চিমবঙ্গে শূন্যপদ ১৯৪টি। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১টি, অন্ধ্র প্রদেশে ১৮৮টি, অরুণাচল প্রদেশে ৪টি, অসমে ২৯টি, বিহারে ১৭৯টি, চণ্ডীগড়ে ৪টি, ছত্তিশগড়ে ১২২টি, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউতে ৭টি, দিল্লিতে ৯১টি, গোয়ায় ২৯টি, গুজরাতে ৯৬০টি, হরিয়ানায় ৮৪টি, হিমাচল প্রদেশে ৮টি, জম্মু-কাশ্মীরে ২টি, কর্নাটকে ৪৮৩টি, কেরলমে ১১১টি, লাদাখে ২টি, মধ্য প্রদেশে ১৩৬টি, মহারাষ্ট্রে ৫৮০টি, মণিপুরে ১টি, মেঘালয়ে ৪টি, মিজোরামে ২টি, নাগাল্যান্ডে ৩টি, ওড়িশায় ৯২টি, পুদুচেরিতে ৪টি, পঞ্জাবে ৭৮টি, রাজস্থানে ৪১২টি, সিকিমে ১টি, তামিলনাড়ুতে ১৯৯টি, তেলেঙ্গানায় ৮৩টি, ত্রিপুরায় ৩টি, উত্তর প্রদেশে ৭৬৪টি, উত্তরাখণ্ডে ৭৬টি শূন্যপদ রয়েছে।

আবেদনকারীর বয়স হতে হবে ১ মে’র নিরিখে ২০-২৮ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ১৩ বছর, শারীরিক বিশেষ ভাবে সক্ষম তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ১৫ বছর ছাড় মিলবে।

তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ২০০ টাকা, জেনারেল, আর্থিক ভাবে দুর্বল, ওবিসি পুরুষ চাকরিপ্রার্থীদের ৮০০ টাকা আর জেনারেল, আর্থিক ভাবে দুর্বল, ওবিসি মহিলা ও তৃতীয় লিঙ্গর চাকরিপ্রার্থীদের ৬০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে পরীক্ষা, নথিপত্র যাচাই ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।