ad
ad

Breaking News

Bank Recruitment

এক হাজার শূন্যপদে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে নিয়োগ, কীভাবে করবেন আবেদন

গোটা দেশে ১৬টি রাজ্যে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে

Bank Recruitment Punjab & Sind Bank Announces 1000 LBO

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ১ হাজার শূন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। গোটা দেশে ১৬টি রাজ্যে বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে। জেএমজিএস-১ স্কেলে ল্যাটারাল রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার স্কিমে শূন্যপদ পূরণ করে নিয়োগ করা হবে। ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট punjabandsind.bank.in/। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পশ্চিমবঙ্গে শূন্যপদ ৩০। এছাড়াও ছত্তিশগড়ে ৮০, গুজরাতে ১২৫, হিমাচল প্রদেশে ২০, ঝাড়খণ্ডে ১০, কর্নাটকে ৬০, কেরলমে ১০, মধ্য প্রদেশে ৬০, মহারাষ্ট্রে ৬০, ওড়িশায় ৮০, তামিলনাড়ুতে ৬৫, তেলেঙ্গানায় ৩০, উত্তর প্রদেশে ২০০, অরুণাচল প্রদেশে ১৫, অসমে ৫০, নাগাল্যান্ডে ৫, পশ্চিমবঙ্গে ৩০ ও পঞ্জাবে ১০০টি শূন্যপদ রয়েছে।

লোকাল ব্যাঙ্ক অফিসার পদে মাসে বেতন মিলবে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকার মধ্যে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর নিয়ে যে কোনো শাখায় কমপক্ষে স্নাতক হতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে। কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১ মার্চের নিরিখে ২০-৩০ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩ বছর, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছরের ছাড় মিলবে।

কীভাবে করবেন আবেদন

২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট punjabandsind.bank.in/ মারফত। জেনারেল, আর্থিক ভাবে দুর্বল, ওবিসি চাকরিপ্রার্থীদের ৮৫০ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে। লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। তারপর বাছাই করা চাকরিপ্রার্থীদের স্থানীয় ভাষায় দক্ষতা কতটা তা যাচাই করা হবে। চূড়ান্ত বাছাই করা হবে।