চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্কে গ্র্যাজুয়েট অ্যাপ্রেনটিশ পদে নিয়োগ করা হবে। সারা দেশে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট canarabank.bank.in মারফত। মোট শূন্যপদ ৩৫০০। ১২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। মাসে স্টাইপেন্ড মিলবে ১৫ হাজার টাকা করে। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট শূনপদ ১৫০ (Canara Bank)।
আরও পড়ুনঃ Puja Carnival: উৎসব শেষ, আনন্দ শেষ নয়! ৫ অক্টোবর পুজো কার্নিভালের জন্য বাড়ল মেট্রো পরিষেবা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বরফ, অন্ধ্র প্রদেশে ২৪২, অসমে ৪২, অরুণাচল প্রদেশে ৫, বিহারে ১১৯, চণ্ডীগড়ে ৬, ছত্তিশগড়ে ৪০, দাদরা ও নগর হাভেলিতে ২, দিল্লিতে ৯৪, গোয়ায় ২৬, গুজরাতে ৮৭, হরিয়ানায় ১১১, হিমাচল প্রদেশে ২৩, জম্মু-কাশ্মীরে ১৬, ঝাড়খণ্ডে ৭৩, কর্নাটকে ৫৯১, কেরালায় ২৪৩, লাক্ষাদ্বীপে ৩, মধ্য প্রদেশে ১১১, মহারাষ্ট্রে ২০১, মণিপুরে ৩, মেঘালয়ে ৬, মিজোরামে ২, নাগাল্যান্ডে ৩, ওড়িশায় ১০৫, পণ্ডিচেরীতে ৪, পঞ্জাবে ৯৭, রাজস্থানে ৯৫, সিকিমে ৪, তামিলনাড়ুতে ৩৯৪, তেলেঙ্গানায় ১৩২, ত্রিপুরায় ৭, উত্তর প্রদেশে ৪১০ আর উত্তরাখণ্ডে মোট শূন্যপদ ৪৮। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বয়স হতে হবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের নিরিখে ২৮ বছরের মধ্যে। ওবিসি চাকরিপ্রার্থীদের বয়সে ৩, তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সে ১০ বছর ছাড় মিলবে। তপশিলি জাতি ও উপজাতি আর শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ছাড়া বাকি চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা করে আবেদনমূল্য জমা দিতে হবে। অনলাইনে আবেদনমূল্য জমা দিতে হবে (Canara Bank)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
কীভাবে করবেন আবেদন
১২ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট canarabank.bank.in মারফত। প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন। বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে হবে (Canara Bank)।