ad
ad

Breaking News

ASHA Worker Recruitment

ASHA Worker Recruitment: নদিয়ার হাঁসখালি ব্লকে আশাকর্মী নিয়োগ, কীভাবে করবেন আবেদন

৬ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে হাঁসখালি উন্নয়ন সমষ্টির সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে।

ASHA Worker Recruitment 2025 in Hanskhali apply bu August 6

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: দক্ষিণবঙ্গের জেলা নদিয়ার হাঁসখালি ব্লকে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নিয়োগ করা হবে। এই মর্মে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে হাঁসখালি উন্নয়ন সমষ্টির সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতর। ৬ আগস্টের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে হাঁসখালি উন্নয়ন সমষ্টির সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে। ইমেইল মারফত আবেদন করা যাবে না। একজন প্রার্থী একবারই আবেদন করতে পারেন। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১৮ জুলাইয়ের নিরিখে চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে (ASHA Worker Recruitment)।

আরও পড়ুন: Modi Record: ভাঙলেন ইন্দিরা গান্ধীর রেকর্ড! মোদির নজরে এখন নেহরু?

তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। শুধু বিবাহিতা, বিধবা বা আইনত বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। চাকরিপ্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট গ্রাম বা নির্বাচন ক্ষেত্রের বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারেন তবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিবেচনা করা হবে। গ্রেড ওয়ান, গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দাই ও লিঙ্ক ওয়ার্কাররা অগ্রাধিকার পাবেন (ASHA Worker Recruitment)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

কোন কোন নথিপত্র জমা দিতে হবে?

ভোটার কার্ড বা রেশন কার্ডের সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। ২০২৫ সালের ভোটার তালিকায় নিজের ও স্বামী (যদি থাকেন) নামের পাতাটির সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট ও শংসাপত্রর সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি। নিজের ২টি পাসপোর্ট সাইজের ছবি। ৫ টাকার ডাকটিকিট সাঁটা খাম। খামের ওপর নামঠিকানা লিখতে হবে। আইনত ভাবে বিবাহ, বিধবা, বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে সেলফ অ্যাটেসটেড করা প্রতিলিপি জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া গ্রেড ওয়ান, গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দাই ও লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র (ASHA Worker Recruitment)।