ad
ad

Breaking News

Transfer News

Mohunbagan : মোহনবাগানকে বিদায় কিয়ান নাসিরি, হামতের

সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মোহনবাগান।

Kiyan Nassiri, Hamat farewell to Mohun Bagan

কিয়ান নাসিরি, ছবি: সংগৃহীত

Bangla Jago Desk : আগেই খবর ছিল মোহনবাগান ছাড়ছে কিয়ান নাসিরি এবং হামতে। এবার তা নিশ্চিত করা হলো মোহনবাগানের তরফে। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মোহনবাগান। এক সময় কলকাতা ময়দান ধাপিয়ে বেড়ানো ইরানিয়ান জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি মোহনবাগানের বয়স ভিত্তিক দলে খেলছে। জুনিয়র দলে নজর পাড়া পারফরম্যান্সের উপর সিনিয়র দলেও সুযোগ পান কিয়ান।

২০২২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুপার সাব হিসাবে নেমে হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। সেই ম্যাচে শুধু হার থেকে রক্ষা করেনি বরং মোহনবাগানকে পুরো তিন পয়েন্ট এনে দিয়েছিল কিয়ান। এই মরশুমে দলে নামি-দামি তারকার মাঝে সেরকম একটা খেলার সুযোগ পাচ্ছিল না কিয়ান। সূত্র মারফত জানা যাচ্ছে, নিয়মিত সুযোগ পেতে সবুজ-মেরুন ছেড়ে চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে চলেছেন। তিন বছরের জন্য কিয়ানের সাথে চুক্তি করতে চলেছে চেন্নাইয়িন।

 

[আরও পড়ুন:

Neymar : প্রাক মরসুমেও পাওয়া যাবে না নেইমার কে !]

শুধু কিয়ান নয় দল ছাড়তে চলেছেন হামতে। প্রতিভাবান এই তরুণ ফুটবলারকে ইস্টবেঙ্গল থেকে সই করিয়েছিল সবুজ মেরুন। গত মরশুমে মোহনবাগানের রিজার্ভ দলেও খেলেছেন। তিনিও এই মরশুমে সেরকম একটা সুযোগ পাননি। সূত্রের খবর তার সাথে ইতিমধ্যেই কথাবার্তা চালাচ্ছে চেন্নাইয়িন এবং কেরালা ব্লাস্টার্স। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে কিছুটা এগিয়ে রয়েছে চেন্নাইয়িন। চেন্নাইয়িন এই মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। কিয়ান নাসিরি চেন্নাইয়িনে যোগ দেওয়ায় তাঁদের দল অনেকটা শক্তিশালী হতে চলেছে।