চিত্র - সংগৃহীত
Bangla Jago Desk : ভয়াবহ দাবানলে জ্বলে পুড়ে ছারখার আমেরিকার লস অ্যাঞ্জেলেস। আমেরিকার শিল্প বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান শহর এই লস অ্যাঞ্জেলেস। দাবানলের জেরে ব্যাপক ক্ষতির মুখে আমেরিকার লস অ্যাঞ্জেলেস প্রদেশ। চারিদিকে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলছে আগুন। গোটা এলাকা ভরে গিয়েছে কালো ধোঁয়ায়।
[ আরও পড়ুনঃবরফের উপর খেলে বেড়াচ্ছে সাদা চিতা! ভাইরাল সেই দৃশ্য]
এই পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলেস প্রদেশে। এই আগুনের ফোলে প্রায় ১৩ হাজার ভবন ক্ষতির মুখে। এই ভয়াবহ দাবানল থাবা বসিয়েছে ২৯০০ এখরের বেশি এলাকা জুড়ে। এই দাবানলের জেরে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এই ভয়ঙ্কর দাবানল গ্রাস করেছে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকার বহু বাড়ি। পরিস্থিতি সামাল দিতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে দেশটির কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই ৩০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বহু মানুষ আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এই ভেবে যে কখন এই ভয়ঙ্কর দাবানল এসে তাদের এলাকা গ্রাস করবে। এই বিষয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরী অবস্থা জারি করেছে। এইদিকে পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেদেশের কর্তৃপক্ষ এবং বিশাল দমকলবাহিনী।
[ আরও পরুনঃভারতে ক্লাউড ও এআইয়ের উন্নয়নে জোর, ২৬ হাজার কোটি বিনিয়োগ মাইক্রোসফটের]
জানা গেছে দমকলকর্মীরা সাগর থেকে পাইপে করে জল এনে দাবানল নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনে পুড়ে যাওয়া গাড়ি সরানোর জন্য ব্যবহার করা হচ্ছে বুলডোজারের। বহু গাছ পুড়ে গিয়েছে। যা অধিকাংশ অবস্থিত গেটি ভিলা মিউজিয়ামের চারপাশে। এই ভয়াবহ দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে টপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে প্রশান্ত মহাসাগরের দিকে। পরিস্থিতি দ্রুত সামলানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।