ad
ad

Breaking News

putin

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি : পুতিন    

ফলাফল জানাই ছিল। কারণ, বিরোধী পক্ষ ছিলই না বলা চলে। ৮৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন। আর পঞ্চমবার প্রেসিডেন্ট হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

Warning of World War III: Putin

Bangla Jago Desk: ভ্লাদিমির পুতিনই রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে ফের নির্বাচিত হলেন। আর পঞ্চমবার প্রেসিডেন্ট হয়েই নির্বাচনের ফল ঘোষণার পরেই পুতিন যুদ্ধের হুমকি দিয়ে রাখলেন! সারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শোনালেন তিনি! 

 ফলাফল জানাই ছিল। কারণ, বিরোধী পক্ষ ছিলই না বলা চলে। ৮৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট হচ্ছেন পুতিন। আর পঞ্চমবার প্রেসিডেন্ট হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন। পুতিন সাফ জানিয়ে দিয়েছেন বর্তমান দুনিয়ায় সবই সম্ভব। ফলে আরও একটা বিশ্বযুদ্ধ হতেই পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে ইউরোপকে। রবিবার রাশিয়ার নির্বাচনের ফল প্রকাশের পরে সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, রাশিয়ার সঙ্গে কি সরাসরি সংঘাতে নামতে পারে ন্যাটো? তার উত্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, বর্তমান দুনিয়ায় সবই সম্ভব। তাঁর কথায়, “সকলের কাছেই বিষয়টা খুব পরিষ্কার। রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নেই। তবে কেউই চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো।”

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। ন্যাটোর সদস্য ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক, এমন একটি প্রস্তাব দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর কথায়, “রাশিয়াকে আমাদের প্রতিপক্ষ হিসাবে দেখা উচিত। যদি ইউরোপে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তার জন্য রাশিয়া দায়ী থাকবে না। কিন্তু আজ যদি আমরা ঠিক করে ফেলি যে আমরা কোনও জবাব দেব না তাহলে সেটা আমাদের পরাজয় মেনে নেওয়া হবে। যা আমি কোনওদিন চাই না।” এই মন্তব্যের প্রেক্ষিতেই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।