চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: ভারতের আধার কার্ড মডেল এবার অনুপ্রেরণা জোগাচ্ছে ব্রিটেনকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সরকার দেশে চালু করতে চলেছে নতুন ধরনের পরিচয়পত্র। যার নাম ‘ব্রিট কার্ড’। তবে আধারের মতো বায়োমেট্রিক তথ্য এই কার্ডে ব্যবহার করা হবে না বলে জানিয়েছে ব্রিটিশ প্রশাসন।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভারতে সফরে এসে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান নন্দন নিলেকানির সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (Brit Card)।
আধার প্রকল্পের কাঠামো ও কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত তথ্য জেনেছিলেন তিনি। পরে মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটিশ সরকারি মুখপাত্র জানান, ভারত থেকে শিক্ষা নিয়েই ব্রিটেন নিজস্ব পরিচয়পত্র ব্যবস্থা গড়ে তুলবে, তবে তার নকশা ও প্রয়োগ সম্পূর্ণ আলাদা হবে।ব্রিটেনে বর্তমানে বেআইনি অভিবাসনের সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে ফেরত পাঠাতে উদ্যোগী হয়েছে স্টার্মার প্রশাসন। ইতিমধ্যেই বহু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর দাবি করেছে লন্ডন। এবার সেই সমস্যাকে মূলত নিয়ন্ত্রণ করতেই আসছে এই ‘ব্রিট কার্ড’ (Brit Card)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
পাশাপাশি সরকারি পরিষেবাগুলিকে আরও সহজ ও স্বচ্ছ করার দিকেও নজর দিচ্ছে ব্রিটিশ সরকার। তবে কবে থেকে এই কার্ড তৈরী শুরু হবে তা স্পষ্ঠ নয়। উল্লেখ্য, ভারতে আধার কার্ড নিয়ে একদিকে যেমন নাগরিক সুবিধা, প্রশাসনিক ব্যয় হ্রাস ও দুর্নীতি কমানোর প্রশংসা রয়েছে, তেমনই তথ্য সুরক্ষা ও পরিষেবা থেকে বঞ্চনার অভিযোগও বহুবার উঠেছে। তবুও মার্কিন প্রতিবেদন অনুযায়ী, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে আধার প্রকল্পের সাফল্য ব্রিটেনের আগ্রহের অন্যতম কারণ হয়ে উঠেছে।স্টার্মার সরকারের নতুন উদ্যোগে তাই স্পষ্ট— আধার কার্ডের সাফল্য এবার আন্তর্জাতিক পর্যায়ে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠছে (Brit Card)।