সংগৃহীত
Bangla Jago Desk: বর্তমানে মার্কিন মুলুকে জোর কদমে শুরু হয়েছে ভোট প্রচার। এই নির্বাচনে ডেমোক্রেটিক শিবিরের প্রার্থী ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিসের মুখোমুখি লড়াইয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী হিসাবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেই বেশ কিছু সমীক্ষায় ট্রাম্পকে পিছিয়ে এগিয়ে গিয়েছেন কমলা। তবে আমেরিকার নির্বাচনে কমলাকে হারাতে রিপাবলিকান নেতা ট্রাম্প যুদ্ধে জিততে নিজের হাতিয়ার হিসাবে পেয়েছেন নরেন্দ্র মোদীর বন্ধু তুলসী গাবার্ডকে।
এক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১০-ই সেপ্টেম্বর একটি নিউজ স্টুডিওতে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্সিয়াল ডিবেট। সেখানে কমলাকে হারাতে ট্রাম্প সাহায্য নিতে চলেছে তুলসী গাবার্ডের।
শোনা যাচ্ছে ইতিমধ্যেই নিজের বাড়িতে তুলসীর সাথে প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছেন রিপাবলিকান নেতা। ট্রাম্পের এক মুখপাত্র ক্যারোলিন লিভিট এ বিষয়ে জনিয়েছেন। তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “ডিবেটের জন্য ডোনাল্ড ট্রাম্পের কোনও প্রস্তুতির প্রয়োজন নেই। তবে তিনি তুলসি গ্যাবার্ডের মতো নীতি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন। ২০২০ সালের এক ডিবেটের মঞ্চে কমলা হ্যারিসকে জোর টক্কর দিয়েছিলেন তুলসী গাবার্ড।”
এই তুলসী এককালে ডেমোক্র্যাটিক দলের সদস্য ছিলেন। মার্কিন মুলুকে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের লড়াইয়ে সামিল ছিলেন তুলসীও। তবে প্রতিযোগিতার শেষ পর্যন্ত তিকে থাকতে পারেননি তিনি। তারপরেই তৎকালীন দলীয় সহকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন তুলসী। তিনি দাবি করেছিলেন, বাইডেন সরকার প্রতিটি ক্ষেত্রে বর্ণ বিচার করে। এমনকি তিনি ‘যুদ্ধবাজ ও বর্ণবিদ্বেষী’ বলেও অভিহিত করেছিলেন ডেমোক্র্যাটিক দলকে।
আরেক দিকে তুলসী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুদিনের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। মোদি-তুলসীর সাক্ষাতের ছবি নিয়ে আমেরিকার একাংশ মানুষ ও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তাঁর দেশপ্রেম নিয়ে প্রশ্নের ঝড় তুলেছে৷ এমনকি ‘হিন্দু জাতীয়তাবাদী’ বলে তুলসীকে কটাক্ষও করা হয়েছে।
[আরও পড়ুন: রাম-বাম চক্রান্তের বিরেদ্ধে প্রতিবাদ,বাংলার মা-বোনেদের সম্মান রক্ষার ডাক]
অনেকেই দাবি করেছেন, ট্রাম্প ২০২৩ এর ১০-ই সেপ্টেম্বরের ডিবেটে অংশ নিতে চান নি। অনেকের ধারনা, কমলা হারিসের সামনে দাঁড়াতে ট্রাম্প ভয় পাচ্ছিলেন। সেকারণে তুলসীকে যুদ্ধের মূল অস্ত্র বানিয়ে নির্বাচনে নামতে চলেছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। ডেমোক্র্যাটিক দলের বিরুদ্ধে তুলসীর ক্ষোভকেই তিনি কাজে লাগাতে চান। যেখানে বাইডেন প্রশাসনের নানা ভুল-ত্রুটি নিয়ে কমলাকে প্রশ্নবাণে বিদ্ধ করার পরিকল্পনা করেছেন তাঁরা।