ad
ad

Breaking News

Trump Lifts Tariffs

Trump Lifts Tariffs: মূল্যবৃদ্ধি সামাল দিতে পিছু হটলেন ট্রাম্প, খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার

এই পদক্ষেপকে ক্রমাগত বাড়তে থাকা অভিযোগ সামাল দেওয়ার একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Trump Lifts Tariffs on Key Food Items

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: বাণিজ্য যুদ্ধের জেরে আমেরিকায় খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং জনমানসে বাড়তে থাকা অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি এক নতুন নির্দেশে স্বাক্ষর করে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছেন। এই পদক্ষেপকে ক্রমাগত বাড়তে থাকা অভিযোগ সামাল দেওয়ার একটি চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। জানা গিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যেসব পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তার মধ্যে রয়েছে গরুর মাংস, কফি এবং আম-কলার মতো বিশেষ কিছু ফল। পাশাপাশি, চা, ফলের রস, কোকো, মশলা, কমলালেবু, টমেটো এবং কিছু সারের উপর থেকেও শুল্ক কমানো হয়েছে। যেহেতু এই পণ্যগুলির বহুলাংশই আমেরিকায় উৎপাদিত হয় না এবং বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই শুল্কের কারণে মূল্যবৃদ্ধি হচ্ছিল (Trump Lifts Tariffs)।

আরও পড়ুনঃ Digital Library Durgapur: ডিজিটাল দুর্গাপুর! এক ক্লিকেই মিলবে হাজারো বই

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, এই সিদ্ধান্তের পিছনে শুধুমাত্র মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ নয়, রয়েছে গভীর রাজনৈতিক কারণ। সাম্প্রতিক ভার্জিনিয়া এবং নিউ জার্সির স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়লাভের পরে ট্রাম্প প্রশাসনের চিন্তার ভাঁজ পড়েছে। এই নির্বাচনগুলিতে ভোটারদের কাছে অর্থনৈতিক সমস্যাই সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প উপেক্ষা করতে পারেননি (Trump Lifts Tariffs)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

বিশেষত গরুর মাংসের দাম বৃদ্ধি আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, গরুর মাংসের প্রধান রপ্তানিকারক দেশ ব্রাজিলের উপর শুল্ক আরোপকেই সাধারণ মানুষ আংশিকভাবে এই মূল্যবৃদ্ধির জন্য দায়ী করছিল। এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছিল, তারা দাবি করেছিল যে এর প্রভাব মূল্যবৃদ্ধির উপর পড়বে না। কিন্তু নির্বাচনের ফলাফল ভিন্ন ইঙ্গিত দিয়েছে। আমেরিকার এই শুল্ক প্রত্যাহারের নির্দেশটি আরও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ সম্প্রতি ইকুয়েডর, গুয়াতেমালা, এল সালভাদর এবং আর্জেন্টিনার সঙ্গে দেশটির নতুন বাণিজ্য চুক্তি হয়েছে (Trump Lifts Tariffs)।