ad
ad

Breaking News

ভিসা ছাড়া

ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ! কোন দেশে বিনা ভিসায় অনুমতি?

Bengla Jago Drek:  ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যেতে চান? তবে  ভিসা ছাড়া বিদেশে বেড়াতে যাওয়া কি সম্ভব। হ্যাঁ সম্ভব। কারণ মালয়েশিয়াতে বেড়াতে গেলে প্রয়োজন পড়বে না ভিসার। রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এই ঘোষণা করেছেন।বিদেশে যেতে চান? তবে ভিসার জটিলতায় যেতে পারছেন না? এবার সেই ভিসার চিন্তা দূর করল মালয়েশিয়া সরকার। ভারতীয়দের জন্য বিনা ভিসায় […]

Bengla Jago Drek:  ভিসা ছাড়া বিদেশে ঘুরতে যেতে চান? তবে  ভিসা ছাড়া বিদেশে বেড়াতে যাওয়া কি সম্ভব। হ্যাঁ সম্ভব। কারণ মালয়েশিয়াতে বেড়াতে গেলে প্রয়োজন পড়বে না ভিসার। রবিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এই ঘোষণা করেছেন।বিদেশে যেতে চান? তবে ভিসার জটিলতায় যেতে পারছেন না? এবার সেই ভিসার চিন্তা দূর করল মালয়েশিয়া সরকার। ভারতীয়দের জন্য বিনা ভিসায় প্রবেশের দরজা খুলে দিল মালয়েশিয়া। রবিবার এমনই ঘোষণা করেন মালয়শিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে জানান, ভারত ও চিনের নাগরিকদের জন্য মালয়শিয়া বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেবে। চলতি বছরের  ১ ডিসেম্বর থেকে এই নিয়ম চালু হবে। ভারত ও চিনের নাগরিকরা ৩০ দিন অবধি মালয়শিয়ায় বিনা ভিসায় থাকতে পারবেন বলে সেদেশের তরফ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, মালয়শিয়ার চতুর্থ ও পঞ্চম সর্ববৃহৎ বড় আমদানি বা সোর্স মার্কেট হল চিন ও ভারত।  সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস অবধি মালয়শিয়ায় ৯.১৬ মিলিয়ন অর্থাৎ ৯০ লক্ষেরও বেশি পর্যটক গিয়েছেন।

এরমধ্যে চিন থেকে মালয়শিয়ায় গিয়েছিলেন ৪ লক্ষ ৯৮ হাজার ৫৪০ জন পর্যটক ও ভারত থেকে ২ লক্ষ ৮৩ হাজার ৮৮৫ জন পর্যটক। এমনকি করোনা পরিস্থিতিতে, ২০১৯ সালে চিন থেকে মালয়শিয়ায় ১০ লক্ষ ৫০ হাজার পর্যটক গিয়েছিলেন এবং ভারত থেকে ৩ লক্ষ ৫৪ হাজার ৪৮৬ পর্যটক গিয়েছিলেন। এর ফলে মালয়েশিয়ার পর্যটন শিল্প আরও চাঙ্গা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এতদিন ভিসার জটিলতা থাকা সত্বেও প্রতিবছরই প্রচুর ভারতীয় পর্যটক বেড়াতে যান মালশিয়াতে। সেক্ষেত্রে এবার বিনা ভিসায় প্রবেশের অনুমতি দেওয়ায় কতজন পর্যটক মালয়েশিয়ায় পাড়ি দেয় সেটাই এখন দেখার।