ad
ad

Breaking News

Scotland

স্কটল্যান্ডে মর্মান্তিক মৃত্যু দুই ভারতীয় ছাত্রের

মর্মান্তিকভাবে প্রাণ গেল এবার দুই ভারতীয় ছাত্রের। জানা গেছে, স্কটল্যান্ডের একটি বিশেষ জলপ্রপাত দেখতে গিয়েছিলেন তারা

Tragic death of two Indian students in Scotland

Bangla Jago Desk : মর্মান্তিকভাবে প্রাণ গেল এবার দুই ভারতীয় ছাত্রের। জানা গেছে, স্কটল্যান্ডের একটি বিশেষ জলপ্রপাত দেখতে গিয়েছিলেন তারা। আর সেখানেই মৃত্যু হয় দুজনের। জানা গেছে, মৃত দুই ছাত্র স্কটল্যান্ডের দুন্দি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছিল।

বুধবার ব্লেয়ার অ্যাটহোলের তুমেল জলপ্রপাতে বেড়াতে যান ২৬ বছরের জিতেন্দ্রনাথ কারুতুরি এবং ২২ বছরের চাণক্য বলিসেট্টি। দুন্দি বিশ্ববিদ্যালয়ে জিতু ছিলেন ডেটা সায়েন্সের মাস্টার ডিগ্রির ছাত্র, চাণক্য ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন।ব্লেয়ার অ্যাটহোলের তুমেল জলপ্রপাতে বেড়াতে যান ২৬ বছরের জিতেন্দ্রনাথ কারুতুরি এবং ২২ বছরের চাণক্য বলিসেট্টি। দুন্দি বিশ্ববিদ্যালয়ে জিতু ছিলেন ডেটা সায়েন্সের মাস্টার ডিগ্রির ছাত্র, চাণক্য ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। ঘটনার দিন আরও এক বন্ধুর সঙ্গে তুমেল জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে বিপদ ঘটে। পা পিছলে জলে পড়ে যান জিতু ও চাণক্য। ভয়ংকর স্রোতের জলে ডুবে মৃত্যু হয় উভয়ের।

ঘটনার দিন আরও এক বন্ধুর সঙ্গে তুমেল জলপ্রপাতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। এরপর তারা জলপ্রপাতের সামনে গিয়ে ছবি তুলতে যায়। আর সেই সময়ই ঘটে বিপদ। ভয়ানক স্রোতে ভেসে যায় তারা। মৃত্যুর কোলে ঢুলে পড়েন জিতু এবং চাণক্য।আপাতকালীন পরিষেবা কর্মীরা পড়ে জল থেকে দুজনের দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিছক দুর্ঘটনাই কি না খতিয়ে দেখা হচ্ছে । যদিও, পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে দুটি দেহ। শুরু হয়েছে তদন্তও।