ad
ad

Breaking News

Trade Tensions

Trade Tensions: “ঔদ্ধত্য বরদাস্ত নয়”, ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ব্রাজিল প্রেসিডেন্ট সিলভার

শুধু তাই নয়, তিনি এটাও জানিয়ে দেন যে আইন অনুযায়ী অন্যান্য দেশগুলিও পাল্টা দিতে পারেন। বলা ভাল, তিনিও রীতিমতো পাল্টা হুশিয়ারি দিলেন রিপাবলিকান নেতাকে।

Trade Tensions:

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ব্রিকস সদস্যদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারির জবাব দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা সা সিলভা (Trade Tensions)। তিনি পরিষ্কার করে দেন যে ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়ে দেন যে আইন অনুযায়ী অন্যান্য দেশগুলিও পাল্টা দিতে পারেন। বলা ভাল, তিনিও রীতিমতো পাল্টা হুশিয়ারি দিলেন রিপাবলিকান নেতাকে।

ব্রাজিলে ব্রিকস সামিটে যোগ দেওয়ার সদস্যদের বড় হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ’ থেকে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান যে যেই দেশগুলি আমেরিকা বিরোধী নীতিতে সায় দেবে, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানো হবে। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে আমেরিকা তাদের নিয়ম পাল্টাবে না এবং ছাড়ও কাউকে দেওয়া হবে না (Trade Tensions)।

এরপরই ট্রাম্পের এই বার্তা কড়া নিন্দা করে চীন। সেই দেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয় যে মার্কিন প্রেসিডেন্টের এই শুল্ক চাপানোর জুলুমবাজি একেবারেই ঠিক নয়। মুখপাত্র মাও নিং এর বিরোধিতা করে জানান যে আমেরিকা এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তবে পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দেন যে ব্রিকস এই বিষয়ে আপাতত কোন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে না কারণ তারা কোন যুদ্ধ চায় না।

এবার এই পর্বে অবশেষে এন্ট্রি নিলো ব্রাজিল। ব্রিকস সম্মেলন শেষে একটি সাংবাদিক বৈঠক করেন প্রেসিডেন্ট সিলভা। আমেরিকাকে একহাত নিয়ে তিনি বলেন, “কারোরই ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না। ট্রাম্প যদি শুল্ক চাপান, তাহলে অন্যান্য দেশেরও আইন অনুযায়ী একই কাজ করার অধিকার রয়েছে। উনি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন।” ডলার প্রসঙ্গে তিনি বলেন, “এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে শুধু ডলারের উপর নির্ভর না করে থাকতে হয়। তবে সেটা করতে হবে অতি সাবধানতার সঙ্গে (Trade Tensions)।”