ad
ad

Breaking News

EID

ঈদে ইন্দোনেশিয়া, মালয়েশিয়ায় বাড়ছে বাণিজ্য

পবিত্র ঈদুল ফিতরের সময় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রূপচর্চার সামগ্রীর ব্যবসা কয়েক গুন বেড়ে যায়

Trade is increasing in Indonesia, Malaysia during Eid

Bangla Jago Desk : উৎসব মানেই নতুন পোষাক,নানান খাবার, পরিপাটি হয়ে সাজাগোজা। পবিত্র ঈদুল ফিতরের সময় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রূপচর্চার সামগ্রীর ব্যবসা কয়েক গুন বেড়ে যায়।

ঈদের আগে আগে অন্যান্য কেনাকাটার মতোই দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রসাধনসামগ্রী কেনার তোড়জোড় পড়ে যায়। ইন্দোনেশিয়ায় রূপচর্চার বেশ নামকরা একটি ব্র্যান্ড ওয়ার্দাহ। এই ব্র্যান্ডের সৌন্দর্যবিষয়ক পরামর্শক এক্সান্তি। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, এক্সান্তিও নিজেকে নতুন করে সাজাতে প্রস্তুত হচ্ছেন। এ কারণে তিনি সাধারণত যেসব উজ্জ্বল রং ব্যবহার করেন, তার বদলে সাধারণ আইলাইনার ও ন্যুড লিপগ্লসের মতো প্রসাধনপণ্যগুলো মজুত করছেন।

এক্সান্তি বলেন, ‘ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতর উদ্‌যাপন হলো পারিবারিক জমায়েতের একটি সময়। এ সময় পরিবারের সবাই একসঙ্গে একটি গ্রুপ ফটো তুলে থাকে। তিনি যখন ছুটিতে বাড়ি যান, তখন তার মেকআপ সম্পূর্ণ আলাদা হয়। তিনি নিজেকে আরও প্রাকৃতিক, আরও চকচকে দেখতে চান। তিনি চান মুখ যেন সতেজ ও পরিষ্কার থাকে।’ ইন্দোনেশিয়ায় কেনাকাটার সবচেয়ে বড় মৌসুম এই ঈদ। ইন্দোনেশিয়ার বাজার গবেষণা সংস্থা কম্পাসের তথ্য বলছে, গত বছর রমজান মাসে ত্বকের যত্নের প্রসাধনী ও মেকআপের বিক্রি প্রাক্‌-উৎসবের সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়েছে। ইন্দোনেশিয়ায় দ্রুত বর্ধনশীল ভোগ্যপণ্যের মোট বিক্রয়মূল্য ২০২৩ সালে ৩৬ লাখ ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ বেশি। এসব পণ্যের মধ্যে প্রসাধনসামগ্রী ও প্যাকেটজাত খাবার আছে। ঈদের সময় এই প্রসাধনসামগ্রীর বিক্রি কেবল ইন্দোনেশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞাপনী সংস্থা ক্রিটিওর প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে গত বছর রমজানের প্রথম দুই সপ্তাহে প্রসাধনসামগ্রীর খুচরা বিক্রি ৪৭ শতাংশ বেড়েছে। মালয়েশিয়ায় সর্বোচ্চ ৪০ ও সিঙ্গাপুর ৩০ শতাংশ বিক্রি বেড়েছে।