ad
ad

Breaking News

UK VISA

এবার ব্রিটেনে গিয়ে পড়াশোনার খরচা বাড়তে চলেছে, ২ জানুয়ারি থেকেই বাড়বে খরচ  

এবার থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন তাদের মুদ্রায় নেবে ১৩,৩৪৭ টাকা। এতদিন পর্যন্ত এই টাকার পরিমাণ ছিল ১২.০০৬ টাকা।

This time the cost of studying in Britain is going to increase, the cost will increase from January 2

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : কেউ যদি চান ব্রিটেনে গিয়ে পড়াশোনা করতে তাহলে এখন থেকেই হয়ে যান সাবধান। কারণ ব্রিটেনে চালু হতে চলেছে নতুন নিয়ম। নতুন বছরেই ব্রিটেনে চালু হওয়ার কথা নতুন নিয়ম। এতদিন যে সমস্ত পড়ুয়ারা ব্রিটেনে গিয়ে পড়াশোনা করতেন এবার তাদের ব্রিটেনে পড়াশোনার ক্ষেত্রে একটু টাকা বেশি খসবে হাত থেকে।

এবার থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন তাদের মুদ্রায় নেবে ১৩,৩৪৭ টাকা। এতদিন পর্যন্ত এই টাকার পরিমাণ ছিল ১২.০০৬ টাকা। সামনের বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে এই টাকা। কপ্ন পড়ুয়া ব্রিটেনে গিয়ে পড়া শেষ করার আগে যদি তাঁর নিজের ব্যাঙ্কে এই টাকা জমা রাখতে পারে তাহলে সে ভিসার জন্য আবেদন করতে পারবে।

[আরও পড়ুন: হয়রানি থেকে মুক্তি, ঘরে বসেই এবার সার্টিফিকেট পাওয়ার আবেদন করা যাবে]

আসলে এই সিদ্ধান্ত মূলত নেওয়া হয়েছে ব্রিটেনে গিয়ে পড়ার খরচা বেড়ে যাওয়ার ফলে। যারা ভাবছেন লন্ডনের বাইরে গিয়ে পড়াশোনা করবেন তাদেরকে তাদের মুদ্রা অনুযায়ী খরচা করতে হবে ১০,২২৪ টাকা। যা এতদিন খরচা হচ্ছিল ৯২০৭ টাকা। জানা গেছে ২ জানুয়ারি থেকে চালু হবে এই ব্যবস্থা।

আসলে প্রতিবছর প্রচুর ভারতীয় পড়ুয়া ব্রিটেনে যায় পড়াশোনার উদ্দেশ্যে। এবার এক ধাক্কায় বাড়বে তাদের খরচ। সেখানকার টিউশন ফি ও আগের চায়তে অনেকটায় বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি টাকা গুণে কতজন ভারতীয় পড়ুয়া এবার ব্রিটেনে গিয়ে পড়াশোনা করতে পারবে সেটাই এখন দেখার।