Bangla Jag TV Desk : বুধবার ইসরায়েল সরকার ও হামাস যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে একমত হয়। সেই অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই গাজায় চার দিন ইসরায়েলি হামলা বন্ধ রাখার কথা ছিল। কিন্তু ইসরায়েলের তরফ থেকে জানানো হয় যে, শুক্রবারের আগে তাদের পক্ষে হামলা বন্ধ করা সম্ভব নয়। অবশেষে দীর্ঘ টালবাহানার পর শুক্রবার থেকেই এই যুদ্ধবিরতি শুরু হয়।
অবশেষে ২৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। ১৩ জন ইজরায়েলি এবং থাইল্যান্ডের ১২ জন নাগরিক দীর্ঘদিন পর পেয়েছে মুক্তির স্বাদ। মুক্তি পাওয়া নাগরিকদের তুলে দেওয়া হয়েছে রেড ক্রসের হাতে। অন্যদিকে থাইল্যান্ডের নাগরিকদের সংশ্লিষ্ট দূতাবাসের হাতে তুলে দেওয়ার কথাও শোনা যায়। প্রসঙ্গত, গত বুধবার সকালেই ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটিতে ঠিক করা হয়েছিল ৫০ জন নাগরিককে মুক্তি দেওয়টা হবে। সেই প্রস্তাব মেনেই চারদিনের যুদ্ধবিরতির ঘষণা হয়। তবে তখনও পর্ষন্ত দিত্ক্ষন জানানো হয়নি।
পরে শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে জানানো হয়। আর সেই সঙ্গে শুরু হল পণবন্দিদের মুক্তি দেওয়া। চার দিনে মুক্তি পাবে ৫০ জন পনবন্দি। অন্যদিকে এই যুদ্ধবিরতি নেহাতই সাময়িক বলে জানিয়েছেন নেতানিয়াহু। পাল্টা আক্রমনের হুঁশিয়ারি দেন ইজরায়েল প্রতিরক্ষামন্ত্রীও। এদিন যুদ্ধবিরতির আগেও ইজরায়েলি বিমানগুলি প্রায় ৩০০ টি লক্ষ্যে আঘাত হেনেছে।
FREE ACCESS