ad
ad

Breaking News

Mamata Banerjee

অক্সফোর্ডে আজ মুখ্যমন্ত্রীর বক্তৃতা, শুনবে গোটা বিশ্ব

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন অক্সফোর্ডের কেলগ কলেজে। তার সেই বক্তৃতা ঘিরে চর্চা তুঙ্গে লন্ডনে।

The Chief Minister's speech in Oxford today, the whole world will listen

গ্রাফিক্স: নিজস্ব

Bangla Jago Desk: বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে আজ বক্তৃতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি এই বক্তৃতা। বিশ্বের বিখ্যাত মানুষেরা বিভিন্ন সময়ে এই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছেন। অর্থনীতিবিদ থেকে নোবেলজয়ী, বিজ্ঞানী থেকে সাহিত্যিক বিভিন্ন সময়ে আমন্ত্রিত হয়েছেন এই বিশ্ববিদ্যালয়।

বাংলার মুখ্যমন্ত্রী সেই তালিকায় নব সংযোজন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনবেন গোটা বিশ্বের মানুষ। বাংলা সর্বত্রই আমজনতার মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় পড়ুয়ারা জেন্টস স্ক্রিনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনতে প্রস্তুতি নিয়েছেন। কী বলবেন মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বাংলার উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী অর্থবর্ষে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হবে গ্রামীণ রাস্তা]

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন অক্সফোর্ডের কেলগ কলেজে। তার সেই বক্তৃতা ঘিরে চর্চা তুঙ্গে লন্ডনে। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কেলগ কলেজের সভাপতি অধ্যাপক জনাথন মিচিল এবং এই কলেজেরই ফেলো তথা বিশিষ্ট শিল্পপতি লর্ড করন বিলিমোরিয়া।

উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। “সামাজিক উন্নয়ন – বালিকা, শিশু এবং নারীর ক্ষমতায়ন এই বিষয়ের উপর আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।” এই বিষয়ের উপর আলোচনায় অংশ নিয়ে বাংলার নারী উন্নয়নের কথা উঠে আসবে মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। মুখ্যমন্ত্রীর আজকের বক্তৃতায় উঠে আসবে বাংলার কথা। তাঁর হাত ধরে কিভাবে বদল হয়েছে বাংলার। কিভাবে নারীর ক্ষমতায়ন বেড়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বক্ত্রিতায় ‘কন্যাশ্রী’দের কথা উঠে আসবে।