Bengla Jago Desk: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সিতে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। যার ফলে প্রায় ৪৬ হাজার লোককে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে বাধ্য করা হয়। গত শুক্রবার রাতের দিকে হড়পা বানের কবলে পড়ে পশ্চিম সুমাত্রা। জলের তোড়ে উপড়ে যায় গাছ, সেই সঙ্গে পাহাড়ের গা বেয়ে নিচের দিকে গড়িয়ে আসে বড় পাথর। জলের প্রবল স্রোতের পাশাপাশি ভূমিধস- দুই মিলিয়ে বিপর্যয় নেমে আসে সুমাত্রায়।
স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটোর টারুসান এলাকা। সেখান থেকে অন্তত ৭ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আশপাশের গ্রামগুলো থেকেও অন্তত তিনজনের দেহ উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। রবিবার পর্যন্ত মোট ১৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। আরও ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানাগিয়েছে।
অন্তত ৮০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যার জেরে ধ্বংস হয়েছে বেশ কিছু বাড়ি। অন্তত ২০ হাজার বাড়ি জলের তলায়। সেখানেও কেউ আটকে পড়েছেন কিনা এখনও জানা যায়নি। ফলে বন্যার জেরে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।