ad
ad

Breaking News

Strait of Hormuz

মধ্যপ্রাচ্যে ফের অশান্তি! আবার বন্ধ হরমুজ প্রণালী! রান্নার গ্যাসের দাম কি আবার বাড়বে?

প্রাথমিকভাবে সেরকমই চলছিল, কিন্তু হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লেগেছে মধ্যপ্রাচ্যে।

strait-of-hormuz-blockade-middle-east-war-impact-crude

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে অশান্তির জেরে ফের অবরুদ্ধ হরমুজ প্রণালী। আমেরিকা-ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা করেছিল আন্তর্জাতিক মহল। প্রাথমিকভাবে সেরকমই চলছিল, কিন্তু হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লেগেছে মধ্যপ্রাচ্যে। আর তার জেরে ফের আটকে দেওয়া হয়েছে হরমুজ। এবার তার জেরে কি আবার ভারতে জ্বালানির দাম বাড়বে? রান্নার গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের কি মূল্যবৃদ্ধি হবে? সেই আশঙ্কাই এই মুহূর্তে ঘুরছে চারপাশে।

গত রবিবারও ইরানের অন্তত ১৪০টি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্যে এলোপাথাড়ি হামলা শুরু করে ইরান। আমেরিকা-ইরান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পশ্চিম এশিয়ায় সরাসরি সামরিক অভিযান চালিয়েছে সৌদি আরব। সোমবার ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি যুদ্ধবিমান। শিয়া সশস্ত্র বাহিনী হুথি নিয়ন্ত্রিত প্রশাসনের তরফে এই অভিযোগ তুলে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে সৌদিকে। সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতি বেশ কিছটা প্রভাব ফেলছে আন্তর্জাতিক তেলের বাজারে। তবে সেই প্রভাব থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে ভারত? সেই প্রশ্নটাই এখন বড় হয়ে দেখা দিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্বের বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। গোটা দুনিয়ার সঙ্গে তার প্রভাব পড়েছিল এ দেশেও। প্রাথমিকভাবে কিছুদিন মূল্যবৃদ্ধি আটকে রাখলেও, পরবর্তীতে দফায় দফায় পেট্রল ও ডিজেলের দাম বাড়াতে বাধ্য হয় কেন্দ্র। তবে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক, এমনটাই মত বাণিজ্য বিশেষজ্ঞদের একাংশের। গত মাস তিনেকের মধ্যে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে উৎসে কিছুটা বৈচিত্র্য আনতে পেরেছে নয়াদিল্লি। ‘ফ্লোটিং মার্কেটে’র মাধ্যমে কেনাকাটা যেমন বাড়ানো হয়েছে, তেমনই উপসাগরীয় দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ওপরে নির্ভরতা কমানো হয়েছে। তার ফলে, গত মার্চ মাসের তুলনায় ভারত এখন অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।