চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ্রি শ্যাক্সের পর এবার ডোনাল্ড ট্রাম্পের, বিভিন্ন দেশের উপর শুল্কবানের, নিন্দা করলেন আরও এক জনপ্রিয় অর্থনীতিবিদ। তিনি হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভ হ্যাঙ্ক। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে নিজের অবস্থান জানান। তাঁর সাফ কথা, মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তগুলি অর্থহীন (Trump Tariffs)। এখানেই শেষ নয়, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এমন পরিস্থিতিতে শান্ত থাকার পরামর্শ দেন।
[আরও পড়ুন: “বাংলা বললেই ধরছে পুলিশ”, হরিয়ানায় আতঙ্কিত বাঙালি পরিযায়ী শ্রমিক অনিল, চিন্তিত পরিবার]
আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর একের পর এক দেশকে চাপ দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি যেভাবে শুল্ক চাপিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের উপর, তা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। ইতিমধ্যেই তিনি অনেক শত্রু বানিয়ে ফেলেছেন। তবে আরো হইচই পড়ে যায় যখন তিনি দীর্ঘদিনের বন্ধু ভারতের উপরও শুল্ক চাপান এবং তার হার বাড়ান রাশিয়া থেকে তেল কেনার জন্য।
এবার ট্রাম্পের এই শুল্ক নীতিকে তীব্র কটাক্ষ করলেন মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “শুল্ক নিয়ে ডোনাল্ড ট্রাম্প (Trump Tariffs) যেই সিদ্ধান্তগুলি নিয়ে চলেছেন, তাঁর কোন অর্থ নেই। নিজেকেই নিজে ধ্বংস করছেন ট্রাম্প।” এরপর ভারতকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমার মনে হয় এই পরিস্থিতিতে শান্ত থাকা উচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের। ট্রাম্পের বাণিজ্য নীতি অত্যন্ত দুর্বল এবং শীঘ্রই ভেঙে পড়বে।”
FB POST: https://www.facebook.com/share/r/18UjEGh1Uj/
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কিনে তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করার অভিযোগ তুলে ভারতের উপর শুল্কের পরিমাণ দ্বিগুণ করেন ডোনাল্ড ট্রাম্প (Trump Tariffs)। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিষ্কার করে দেন যে দেশের কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের স্বার্থের সঙ্গে তিনি কোন আপোষ করবেন না। শুধু তাই নয়, তিনি এটাও জানিয়ে দেন যে এর জন্য যদি বড় মাশুল দিতে হয়, তার জন্যও দেশ প্রস্তুত।