ad
ad

Breaking News

Singapore Durga Puja

Singapore Durga Puja: সিঙ্গাপুরে এখন কলকাতার আবহ, বাঙালি ঐতিহ্যে জাঁকজমকপূর্ণ দুর্গাপূজা

১৯৫৬ সালে প্রবাসী বাঙালিদের হাতে শুরু হয়েছিল এই পুজো। বর্তমানে সিঙ্গাপুর বাঙালি সমিতির আয়োজনে প্রতিবছরই জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় এই মহোৎসব

Singapore Durga Puja 2025: Bengali Community Celebrates

চিত্রঃ নিজস্ব

Bangla Jago Desk: শুধু বঙ্গ নয়, মা দুর্গার পুজো এখন হয় বিভিন্ন দেশেও। ইংল্যান্ড, আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরেও পুজোর আয়োজন হয় দেবীপক্ষে। সেদেশের বাঙালি প্রবাসীদের দুর্গাপুজো এখন  পরিণত হয়েছে এক মহোৎসবে। সিঙ্গাপুরে বাঙালিদের উদ্যোগে শুরু হওয়া দুর্গাপুজো আজ বহুসংস্কৃতির দেশের অন্যতম বড় উৎসব। ১৯৫৬ সালে প্রবাসী বাঙালিদের হাতে শুরু হয়েছিল এই পুজো। বর্তমানে সিঙ্গাপুর বাঙালি সমিতির আয়োজনে প্রতিবছরই জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় এই মহোৎসব (Singapore Durga Puja)।

আরও পড়ুনঃ মোদির শাসনকালে বেড়েছে আত্মহত্যার প্রবণতা! প্রকাশ্যে এনসিআরবি-র রিপোর্ট

এবারের দুর্গোৎসব  সিঙ্গাপুরে শুরু হয়েছে ২৭শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত। ওয়াইন রোড, বার্মা রোড ও ফারার পার্ক স্টেশন রোড -এর সংযোগস্থলে তৈরি হয়েছে অস্থায়ী মণ্ডপ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সব আচার—পুষ্পাঞ্জলি, ভোগ, সন্ধ্যারতি, ধুনুচি নাচ—উপভোগ করছেন প্রবাসীরা। ভোরের শঙ্খধ্বনি আর সন্ধ্যার আরতি যেন ফিরিয়ে নিয়ে যায় কলকাতার পুজোর আবহে (Singapore Durga Puja)।

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা, আঁকাআঁকি ও সাংস্কৃতিক কার্যক্রম, যেখানে তারা শিখবে বাঙালি ঐতিহ্য। পাশাপাশি খাবারের মেলায় মিলবে ফুচকা, রোল, বিরিয়ানি, মিষ্টির মতো প্রিয় পদ। সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান—রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, লোকনৃত্য থেকে শুরু করে নাটক ও নৃত্যনাট্যে ফুটে উঠবে বাংলার বহুরঙা জীবন। এই প্রসঙ্গে সিঙ্গাপুর বাঙালি সমিতির সভাপতি জানান, ‘এটি কেবল পূজা নয়, আমাদের পরিচয় ও শিকড়ের স্মরণ। প্রবাসেও আমরা আমাদের সংস্কৃতিকে জীবন্ত রাখি।’ একথায় বলা যায়, কলকাতার মত দুর্গাপুজোয় মত্ত সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিরা (Singapore Durga Puja)।