ad
ad

Breaking News

Saudi Pakistan

Saudi Pakistan: ভারতকে চাপে ফেলে সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর

Saudi Pakistan Defense Pact Raises Indian Concerns

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিধর দেশ সৌদি আরবের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান। বুধবার সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের যৌথ ঘোষণা অনুযায়ী, কোনও এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসেবে ধরা হবে। এই চুক্তির পরই চাপ বাড়ল নয়াদিল্লির উপর। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জওসওয়াল এক বিবৃতিতে বলেন, সৌদি-পাক প্রতিরক্ষা চুক্তিকে আমরা শুধু জাতীয় নিরাপত্তাই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের দিক থেকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারত সরকার জাতীয় স্বার্থ রক্ষা ও সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর (Saudi Pakistan)।

আরও পড়ুনঃ ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার! বন্ধ শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

কূটনৈতিক মহলের মতে, সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতের ভয়ে কাঁটা পাকিস্তান কার্যত সৌদি আরবকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। ইসলামাবাদ তাদের কৌশলগত অবস্থান জোরদার করতে এই চুক্তিকে বড় অস্ত্র হিসেবে দেখছে। সম্প্রতি দোহায় ৪০টি ইসলামিক দেশের শীর্ষ সম্মেলনেই এই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল বলে মনে করা হচ্ছে। ইজরায়েলের হামাস নেতাদের উপর সাম্প্রতিক আক্রমণের পর ইসলামিক দেশগুলির রাষ্ট্রনেতারা ‘ন্যাটো’র মতো একটি প্রতিরক্ষা জোট গঠনের পক্ষে জোর দেন। পাকিস্তান একমাত্র ইসলামিক দেশ, যাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে (Saudi Pakistan)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

অন্যদিকে সৌদি-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলির বিপুল আর্থিক শক্তি ভারতের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। চুক্তির পর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় হচ্ছে। যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরব ও পাকিস্তান যৌথভাবে লড়বে।উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত-পাকিস্তান চারদিন ধরে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে মরিয়া ইসলামাবাদ। এই পরিস্থিতিতে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Saudi Pakistan)।