Bangla Jago TV Desk : রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরুর পর কেটেছে দেড় বছরেরও বেশি সময়। বদল এসেছে রণক্ষেত্রের ছবিতে। জেলেনেস্কি বাহিনীকে চাপে ফেলতে যুদ্ধের ঝাঁঝ আরও তীব্রতর করেছে রাশিয়া। তবে মধ্যপ্রাচ্যের সেই রক্তক্ষয়ী লড়াই এখনও অব্যাহত। শুক্রবারই অবশ্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা পথে হেঁটেছে ইজরায়েল। কিন্তু রাশিয়া ইউক্রেন সংঘাত থামার কোনও রকম সম্ভাবনা এখনই নজরে পড়ছে না।
শনিবার রাতেই আবারও ভয়ঙ্কর ড্রোণ হামলার ঘটনা ঘটল কিয়েভে। ইউক্রেনের দাবি মতো, সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭৫টি ড্রোন আছড়ে পড়েছে সেখানে। ইউক্রেনের বায়ুসেনার একটি পোস্টে দাবি করা হয়েছে, এই ড্রোন হামলার কথা। প্রিমসর্কো-আখতার্সক ও কুর্সক অঞ্চলে ড্রোনগুলো আছড়ে পড়েছে। রাশিয়ার প্রাথমিক লক্ষ কিয়েভ বলেও সেখানে দাবি করা হয়েছে।
একইসঙ্গে ড্রোন হামলার সংখ্যার নিরিখেও এটা সবচেয়ে বড় বলে জানানো হয়েছে। তবে এই নিয়ে রাশিয়ার কিয়েভে ড্রোন হামলা এমাসে চতুর্থবার বলেই জানা জানা যাচ্ছে। হামলায় অন্তত আহতের সংখ্যা ২ জন। বহু জায়গায় আগুণ লাগার মতোও ঘটনা ঘটেছে। তবে ৭১ টি ড্রোনকে ধ্বংস করা হয়েছে কিয়েভ দাবি করেছে।
FREE ACCESS