Bangla Jago TV Desk : সমকামী ও ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করার পর ফের বড় ঘোষণা পুতিন সরকারের। রাশিয়ায় মহিলাদের ৮ এর ও বেশি সন্তান জন্ম দেওয়ার কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অনলাইনে ওয়ার্ল্ড রুশ পিপলস কাউন্সিলের ভাষণে পুতিন জানান অধিক বংশ বিস্তার করতে হবে। পুতিনের এই বক্তব্যটি তার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এই সম্মেলনে আয়োজন করেছিলেন রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। এই সম্মেলনে উপস্তিত ছিলেন রাশিয়ার বহু বিশিষ্ট জনেরাও। পরিবার বড় হলে পরিবারের মধ্যে ঐক্যতা দৃঢ় হবে। এই আদর্শ পরিবারের নীতিকে সমগ্র দেশ জুড়ে আহ্বান জানানোর বার্তা দিয়েছেন তিনি। আসলে ১৯৯০ সাল থেকে রাশিয়ায় জন্মের পরিমাণ অনেকাংশে কমে গিয়েছে।
গত বছর ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলাকালীন কেবল মাত্র রাশিয়ায় হতাহতের সংখ্যা ৩ লাখের ও বেশি। তাই পুতিন দেশবাসীদের উদ্দেশ্যে জানিয়েছেন আগামী বছরে রাশিয়ায় জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। বহু আগে পূর্ব পুরুষেরাও ৮ এর ও বেশি সন্তানদের জন্ম দিতেন। তাই রাশিয়ানদের উচিত পূর্বপুরুষদের সেই ঐতিহ্যকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া।
FREE ACCESS