ad
ad

Breaking News

Russia America

আন্তর্জাতিক মহলে উদ্বেগ: ইউক্রেন যুদ্ধ আবহে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে দিল মস্কো

তার কয়েক ঘণ্টার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন প্লুটোনিয়াম চুক্তি বাতিলের কথা

Russia Cancels Plutonium Deal with America After Trump’s Nuclear

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: রাশিয়া আর আমেরিকার মধ্যে সম্পর্ক আরও একটু খারাপ হল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পঁচিশ বছর আগে করা প্লুটোনিয়াম চুক্তি বাতিল করে দিল রাশিয়া। রাশিয়ার উপকূলের অদূরে পরমাণু অস্ত্রবহনে সক্ষম সাবমেরিন মোতায়েনের কথা সবেমাত্র জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক ঘণ্টার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন প্লুটোনিয়াম চুক্তি বাতিলের কথা (Russia America)।

আরও পড়ুনঃ SIR: ‘কাটাতে হবে জেলে’! বিএলওদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা আক্রমণ শানালেন কুণাল

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ওয়াশিংটন-মস্কো টানাপোড়েন মধ্যেই এই খবর নিশ্চিতভাবেই আন্তর্জাতিক মহলে চিন্তার খোরাক জুগিয়েছে। ২০০০ সালে প্রথম প্লুটোনিয়াম চুক্তি করেছিল আমেরিকা ও রাশিয়া। এর পর ২০১০ সালে ফের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় স্বাক্ষরিত হয় সংশোধিত চুক্তি। যে চুক্তি অবশ্যই আমেরিকা ও রাশিয়ার মিলিতভাবে পরমাণু অস্ত্র প্রসার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। প্লুটোনিয়াম নিষ্কাশন এবং মজুত সংক্রান্ত সেই চুক্তিই সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিন বাতিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম। আর সেই চুক্তি বাতিলের অর্থ, এবার কোনও বাধানিষেধ ছাড়াই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে রাশিয়া। (Russia America)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/
প্রসঙ্গত জানিয়ে রাখা যেতে পারে, প্রায় ৯০ টন অস্ত্রনির্মাণে সক্ষম প্লুটোনিয়াম রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। অন্যদিকে রাশিয়ার ঝুলিতে রয়েছে ১২৮ টন প্লুটোনিয়াম। সেই প্লুটোনিয়ামের ব্যবহার সংক্রান্ত চুক্তি হয়েছিল দু’দেশের মধ্যে। এদিকে ইউক্রেনের যুদ্ধ এবং গাজার পরিস্থিতি নিয়ে একটা উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমেরিকা ও রাশিয়ার মধ্যে। সেই আবহের মধ্যেই এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানালেন ভ্লাদিমির পুতিন। চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা মোট ৬০ টন প্লুটোনিয়াম অতিরিক্ত হিসাবে ঘোষণা করেছিল। পাশাপাশি রাশিয়াও করেছিল ৫০ টন। উভয়পক্ষ সম্মত হয়েছিল যে তারা পর্যায়ক্রমে ৩৪ টন করে মজুত প্লুটোনিয়াম নষ্ট করে ফেলবে। কিন্তু সেই প্রক্রিয়া এবার বিশ বাঁও জলে।
পুতিন ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক ইদানিং তলানিতে এসে ঠেকেছে। (Russia America)

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্টের সঙ্গে শান্তি বৈঠক বাতিল করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসাবে জানিয়েছিলেন, ‘সময়ের অপচয়’। একইসঙ্গে ট্রাম্প বলেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে যুদ্ধ না থামালে বৈঠক করার কোনও মানে নেই। এরপরই রবিবার পরমাণু অস্ত্রবহনে সক্ষম ‘বুরেভেস্টনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে রাশিয়া। সেই ক্ষেপণাস্ত্র ১৪ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছে বলে জানায় মস্কোর প্রতিরক্ষা বিভাগ। এনিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের এত রাস্তা পাড়ি দেওয়ার দরকার নেই। রাশিয়ার উপকূলের কাছেই আমাদের পরমাণু অস্ত্রবহনে সক্ষম ডুবোজাহাজ রয়েছে।’ মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের পরই চুক্তি বাতিল করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। (Russia America)