ad
ad

Breaking News

Putin to visit India

Putin to visit India: ভারতে আসছেন পুতিন! এস-৪০০ চুক্তি-সহ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ঐতিহাসিক বৈঠক

ভারতের বিদেশ মন্ত্রক এবং ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের এই সফর নিশ্চিত করা হয়েছে।

Putin to visit India in December 2025

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: ইউক্রেন যুদ্ধ এবং ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথমবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৪ এবং ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে তিনি দিল্লিতে অবস্থান করবেন। এই সফর দুই দেশের কৌশলগত বন্ধুত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রক এবং ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের এই সফর নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে নভেম্বরেই এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন (Putin to visit India)।

আরও পড়ুনঃ এই অ্যাপটি রাখতেই হবে! স্মার্টফোন নির্মাতাদের জন্য নতুন নির্দেশ ভারত সরকারের

এই শীর্ষ সম্মেলনের মূল ফোকাস থাকবে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতার ওপর। বিশেষত, পাকিস্তানকে শায়েস্তা করার জন্য ব্যবহৃত রুশ নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ‘সুদর্শন চক্র’ এস-৪০০ নিয়ে নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, মস্কো ভারতীয় বিমান বাহিনীকে আরও দুই থেকে তিনটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রস্তাব দিতে পারে। এই প্রস্তাবে দিল্লি রাজি হলে রুশ সমরাস্ত্রের ওপর ভারতের নির্ভরতা আরও বাড়বে। যদিও প্রধানমন্ত্রী মোদির ‘আত্মনির্ভর ভারত’ নীতির কারণে গত এক দশকে রাশিয়ার কাছ থেকে ভারতের অস্ত্র আমদানি অনেকাংশে কমেছে। আশা করা হচ্ছে, আসন্ন বৈঠকে দুই দেশ বিভিন্ন প্রতিরক্ষা প্রকল্পে নতুন করে সহযোগিতার পথ নিয়ে আলোচনা করবে (Putin to visit India)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

নরেন্দ্র মোদি ও ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারও অজানা নয়। এই বছরই গত অক্টোবর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফর করেছিলেন। এছাড়াও গত জুলাই মাসেও তিনি ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন। এবার পুতিনের ভারত সফর দুই দেশের এই নিবিড় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি, ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে পারেন বলে জানা গেছে। বিশ্বের অন্যতম প্রধান এই সংঘাতের বিষয়ে ভারতের অবস্থান নিয়ে আলোচনা করা পুতিনের সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে (Putin to visit India)।