Russia's President Vladimir Putin and Chad's interim President Mahamat Idriss Deby attend a meeting at the Kremlin in Moscow, Russia January 24, 2024. Sputnik/Mikhail Metzel/Pool via REUTERS
Bengla Jago Desk: আফ্রিকার দেশ চাদের অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে মস্কোয় বৈঠক সারলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাক্ষাত কালে পুতিন জানান, চাদের পরিস্থিতি ও আফ্রিকায় সন্ত্রাস বিরোধী অভিযানের দিকে তীক্ষ্ণ নজর রাখছে রুশ।
এসময় মধ্য আফ্রিকার দেশ চাদে দারিদ্র ও সশস্ত্র সংঘাত রোধে ভূমিকা রাখার জন্য প্রেসিডেন্ট ইদ্রিসের প্রশংসা করেন পুতিন। পুতিন বলেন, ‘নতুন সংবিধান নিয়ে ভোট আয়োজন করতে পেরেছেন আপনি। আমি খুশি যে আপনি দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে পেরেছেন।’ পুতিন জানান, রাশিয়া ও চাদের দ্বি-পাক্ষিক সম্পর্ক আগে থেকেই মজবুত যা ভবিষ্যতে আরও উন্নত হবে।
এদিকে, চাদের প্রেসিডেন্ট ডেবি রাশিয়ার সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘এই সফর ঐতিহাসিক। চাদ-রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পর্ক রয়েছে। আমার আশা, এই সফরে মাধ্যমে সব দিক থেকেই আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে।’ এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ চাদকে রাশিয়ার ‘সম্ভাব্য অংশীদার’ হিসাবে উল্লেখ করেন।