ad
ad

Breaking News

Putin’s India Visit

Putin’s India Visit: পুতিন আসার আগেই ভারতের জন্য বিরাট সামরিক পদক্ষেপ!

গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন তা অনুমোদনের জন্য স্টেট দুমায় পেশ করেন। এরপর এই চুক্তি সর্বসম্মতভাবে তাতে সায় দেয় নিম্নকক্ষ।

Putin’s India Visit: Russia Approves Key Defence Logistics

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগেই বুধবার প্রতিরক্ষা সহযোগিতায় মস্কো ভারতের সঙ্গে ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট’ (আরইএলওএস) নামে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিতে অনুমোদন দিল রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমা।গত ১৮ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গত সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন তা অনুমোদনের জন্য স্টেট দুমায় পেশ করেন। এরপর এই চুক্তি সর্বসম্মতভাবে তাতে সায় দেয় নিম্নকক্ষ।

আরও পড়ুনঃ Calcutta High Court TET Verdict: ৩২ হাজার শিক্ষকের চাকরি বহাল, বড় রায় কলকাতা হাইকোর্টের

স্টেট দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেন, ভারতের সঙ্গে আমাদের কৌশলগত এবং গভীর সম্পর্ক রয়েছে। এই চুক্তির অনুমোদন দুই দেশের পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে।চুক্তি অনুযায়ী ভারত ও রাশিয়ার সেনাবাহিনী একে অপরের সেনাঘাঁটি, নৌবন্দর, বিমানঘাঁটি এবং লজিস্টিক পরিষেবা ব্যবহার করতে পারবে। অর্থাৎ রাশিয়ার যুদ্ধজাহাজ অবাধে ভারতের বন্দরে ভিড়তে পারবে। একইভাবে ভারতীয় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজও রাশিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারবে লজিস্টিক সহায়তা পেতে।এই চুক্তির ফলে, যৌথ সামরিক মহড়া ও প্রশিক্ষণ আরও সহজ হবে। বিপর্যয় বা জরুরি পরিস্থিতিতে দু’দেশ পরস্পরকে মানবিক সহায়তা দিতে পারবে। কোনও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতেও একে অপরের পাশে দাঁড়ানো সহজ হবে।বিশেষজ্ঞদের মতে, লজিস্টিক সহায়তার আড়ালে এই চুক্তি আসলে কৌশলগত পারস্পরিক নির্ভরতা বাড়ানো, যা ভারত-রাশিয়া প্রতিরক্ষা সম্পর্কে নতুন অধ্যায় খুলবে। ১৯৭১ সালের যুদ্ধের সময় যেমন রাশিয়া ভারতের পাশে দাঁড়িয়েছিল, সেই ঐতিহাসিক আস্থার পুনরুজ্জীবনের ইঙ্গিতও দেখছেন বিশ্লেষকেরা।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

পুতিনের দিল্লি সফরকালে অসামরিক পরমাণু শক্তির ক্ষেত্রেও একটি নতুন সমঝোতা স্মারকে (মউ) সই হতে পারে। ইতিমধ্যেই এ–সংক্রান্ত নথিতে অনুমোদন দিয়েছে রুশ মন্ত্রিসভা। রোসাটম আগেই তামিলনাড়ুতে একাধিক পরমাণু রিঅ্যাক্টর তৈরি করছে।পশ্চিমি দেশগুলির আপত্তি এবং মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। এখনও ভারতের জ্বালানি তেলের বড় অংশই আসে রাশিয়া থেকে। এই প্রেক্ষাপটে পুতিন চাইছেন দিল্লি-মস্কোর বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হোক।