চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ফিটনেস দুনিয়ায় প্রোটিন শেক বা সাপ্লিমেন্ট নতুন কিছু নয়। তবে এবার যা সামনে এল, তা দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। ভারতীয় ফিটনেস ব্র্যান্ড বিস্ট লাইফ সম্প্রতি একটি ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। প্রতিষ্ঠানটি দাবি করেছে যে তারা বিশ্বের প্রথম প্রোটিন কন্ডোম বাজারে আনতে যাচ্ছে। গত রবিবার এই ঘোষণা আসার পর থেকেই ইন্টারনেটে হাসিঠাট্টা আর বিস্ময়ের বন্যা বয়ে যাচ্ছে।
India unveils the world’s first protein-infused condom, available in strawberry, vanilla, and chocolate flavors. 🚀 pic.twitter.com/WEFcAaizpW
— OSINT FrontLine | Global 🌐 (@OSINT_Front) March 29, 2026
বিস্ট লাইফ মূলত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং ফিটনেস বিশেষজ্ঞ গৌরব তানেজার একটি ব্র্যান্ড। সাধারণত বিভিন্ন ধরণের হেলথ সাপ্লিমেন্ট তৈরির জন্য পরিচিত এই কোম্পানিটি তাদের নতুন পণ্য নিয়ে এবার সম্পূর্ণ অন্য উচ্চতায় পৌঁছে গেছে। ইনস্টাগ্রামে এই পণ্যের ঘোষণা দিয়ে তারা ক্যাপশনে লিখেছে যে তারা গ্রাহকদের রাতের পারফরম্যান্স আরও উন্নত করতে আসছে। এই চটকদার প্রচার মুহূর্তেই সবার নজর কেড়েছে। পোস্টটি শেয়ার হওয়ার পরপরই কমেন্ট সেকশন নানা ধরণের রসিকতা আর তর্কে ভরে ওঠে। নেটিজেনরা এই অদ্ভুত উদ্ভাবন নিয়ে মজাদার সব মন্তব্য করছেন। কেউ লিখছেন যে বিস্ট লাইফ এখন সব বিভাগেই তাদের পারফরম্যান্স দেখাচ্ছে। আবার কেউ মজা করে জানতে চেয়েছেন যে এটি কি সাধারণ প্রোটিন নাকি হয়ে আইসোলেট থেকে তৈরি। ব্র্যান্ডের এমন কাণ্ড দেখে অনেকেই অবাক হয়ে ভাবছেন যে বিপণনের খাতিরে আর কী কী দেখা বাকি আছে।
Founded by content creator and fitness enthusiast Gaurav Taneja, Beast Life is known for its range of supplementshttps://t.co/bdbLroxqyR
— NDTV Lifestyle (@ndtvLifestyle) March 29, 2026
তবে কনডোম নিয়ে এমন বিচিত্র উদ্ভাবনের ঘটনা এটিই প্রথম নয়। কয়েক বছর আগে জার্মানির বিলি বয় নামক একটি কোম্পানি ইনোশিয়ান বার্লিনের সাথে মিলে ক্যামডোম নামে একটি ডিজিটাল কনডোম অ্যাপ লঞ্চ করেছিল। সেই অ্যাপটির উদ্দেশ্য ছিল অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করা বন্ধ করা। বর্তমানে সবার নজর এখন ভারতীয় এই ব্র্যান্ডটির দিকে। সাধারণ মানুষ দ্বিধায় আছেন যে এটি কি সত্যিই কোনো বৈপ্লবিক উদ্ভাবন নাকি পয়লা এপ্রিল বা এপ্রিল ফুল উপলক্ষে একটি নিছক রসিকতা। কারণ যাই হোক না কেন, এই ঘোষণাটি যে বর্তমানে ইন্টারনেটের অন্যতম বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।