ad
ad

Breaking News

Trump

Trump: ‘পারমাণবিক হুঁশিয়ারি দিয়ে থামিয়েছি যুদ্ধ’— ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের

তিনি বলেন, "আমরা বহু যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যা অবস্থা ছিল, তাতে দিনদিন উত্তেজনা বাড়ছিল।

Trump: Trump Credit for India-Pakistan Ceasefire

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নতুন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শুক্রবার তিনি দাবি করেন যে গুরুতর ছিল দুই দেশের পরিস্থিতি এবং মাটিতে গুলি করে পাঁচটি বিমান নামানো হয়। তিনি বলেন, “আমরা বহু যুদ্ধ থামিয়েছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যা অবস্থা ছিল, তাতে দিনদিন উত্তেজনা বাড়ছিল। আমরা এই সমস্যার সমাধান করেছি বাণিজ্য দিয়ে। আমরা দুপক্ষকে পরিষ্কার করে দিয়েছি যে যদি তোমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করো, তাহলে আমাদের পক্ষে তোমাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা সম্ভব নয় (Trump)।”

আরও পড়ুন: Bengal Rain Alert: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে কমলা সতর্কতা

প্রসঙ্গত, গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যার জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দেওয়ার পাশাপাশি খতম করা হয় অজস্র জঙ্গি ও পাক সেনা। শুধু তাই নয়, এর সঙ্গে বাতিল করা হয় সিন্ধু জল চুক্তিও। অবশেষে পাকিস্তানের কাতর অনুরোধে যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত (Trump)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

তবে এই যুদ্ধবিরতির কৃতিত্ব তাঁর বলে দাবি করে চলেছেন ট্রাম্প। মাঝেমধ্যেই তিনি দাবি করে বেড়াচ্ছেন যে তাঁর মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। যদিও ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকাতে কোন ভূমিকা ছিল না। কিন্তু তা সত্বেও ট্রাম্প একই কথা বলে বেড়াচ্ছেন চারিদিকে। এবার তিনি করলেন এই ব্যাপারে এক অন্যরকমের দাবি। এক্ষেত্রে দেখার বিষয় যে দুই দেশের প্রতিক্রিয়া কি হয় (Trump)।