Bangla Jago Desk: পূর্ব সিডনির কুগি সৈকতজুড়ে বলের আকৃতির শত শত রহস্যময় বস্তু পাওয়ায় সৈকতটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সৈকতটি বন্ধের পর আরও তিনটি সৈকতে এই বলের আকৃতির বস্তুর সন্ধান পাওয়া যায়। চারটি সৈকতই জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জরুরি এই ঘটনার তদন্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বড়, ছোট মিলিয়ে বিভিন্ন আকারের কালো বল সেখানে দেখা গিয়েছে। কীভাবে বলগুলি সমুদ্রে এসেছে তা এখনও স্পষ্ট নয়।
[ আরও পড়ুন: Debkumar Bose: ফের দুঃসংবাদ, না ফেরার দেশে পরিচালক দেবকুমার বসু]
রহস্যময় এবং অচেনা কালো বল সিডনির একাধিক সৈকতে ভেসে এসেছে। তবে প্রথম দেখা মিলেছে পূর্ব সিডনির কুগি সৈকতে। এবার আরও তিনটি সৈকতে এই বলের সন্ধান পাওয়া গিয়েছে। কর্তৃপক্ষ চারটি সৈকতই জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে।
স্থানীয় মেয়র ডিলান পারকার জানিয়েছেন, গত মঙ্গলবার বিকেল থেকে রহস্যময় বলগুলি কুগি সৈকতে ভেসে আসতে শুরু করে। বলগুলো কী বা কোথা থেকে সেগুলি আসছে, তার সন্ধান পায়নি সৈকত কর্তৃপক্ষ। তারা এখন এর উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। সিটি কাউন্সিল বৃহস্পতিবার নর্থ মারুবা এবং ক্লোভলি সৈকত বন্ধ করে দিয়েছে। কুগি এবং গর্ডন্স বেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তারা মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে, পরিবেশ বিভাগের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করেছেন এবং উপাদানের উৎস ও গঠন পরীক্ষা করার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
[ আরও পড়ুন: Siliguri: মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে উদ্ধার ২৫ কেজি গাঁজা, গ্রেফতার দুই]
ইনস্টাগ্রাম পোস্টে দেখা গিয়েছে, মঙ্গলবার শেষ বিকালের আলোতে বলগুলি সৈকতজুড়ে ছড়িয়ে আছে। স্থানীয় র্যান্ডউইক সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সৈকতটি বন্ধ থাকবে। কাউন্সিল আরও জানিয়েছে, তারা অন্যান্য সৈকতগুলোও পরীক্ষা করেছে। মেয়র ডিলান পারকার বলেছেন, এগুলি আলকাতরার বল হতে পারে। তেল ছিটকে বা চুইয়ে সমুদ্রের জলে পড়লে এবং তা ময়লা-আবর্জনা ও জলের সংস্পর্শে এলে এ ধরনের বলের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বলগুলি যদি তেল দিয়ে তৈরি হয়, তাহলে তা ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে। কর্তৃপক্ষ সৈকত পরিষ্কারের কাজ শুরু করেছে। পরিচ্ছন্নতাকর্মীরা সুরক্ষা পোশাক পরে সৈকত থেকে বলগুলি কুড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে সরিয়ে নেন।