ad
ad

Breaking News

Munich Airport

ড্রোন হামলার আশঙ্কায় ফের ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার বন্ধ মিউনিখ বিমানবন্দর

লন্ডনের হিথরো, স্পেনের ল্যাঞ্জারোট এবং পর্তুগালের লিসবন থেকে আসা বিমানগুলিকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

munich-drone-attack-airport-closure

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: ড্রোন হামলার আশঙ্কায় ফের সাময়িকভাবে বন্ধ করা হল জার্মানির মিউনিখ বিমানবন্দর।(Munich Airport)  টানা ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। শুক্রবার গভীর রাতে (স্থানীয় সময়) বিমানবন্দরের আকাশে ড্রোনের মতো একটি বস্তু দেখা যাওয়ার পরই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমান ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর জেরে প্রায় ৩০টি উড়ান বাতিল বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং সাড়ে ৬ হাজারেরও বেশি যাত্রী আটকে পড়েছেন বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন।

বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, শুক্রবার এক বিমানের পাইলট আকাশে ড্রোনের দেখা পান। সঙ্গে সঙ্গেই নিরাপত্তার খাতিরে সমস্ত ফ্লাইট স্থগিত রাখা হয়। লন্ডনের হিথরো, স্পেনের ল্যাঞ্জারোট এবং পর্তুগালের লিসবন থেকে আসা বিমানগুলিকে অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভোর ৫টা পর্যন্ত (স্থানীয় সময়) বিমান পরিষেবা বিঘ্নিত ছিল বলে সূত্রের খবর।এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাতেও দক্ষিণ জার্মানির এই শহরের আকাশে একাধিক ড্রোন দেখা গিয়েছিল। সেবারও আতঙ্কে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দর। ওই ঘটনায় ১৭টি ফ্লাইট বাতিল এবং ১৫টি বিমানকে অন্য বিমানবন্দরে যেমন স্টুটগার্ট, নুরেমবার্গ, ফ্রাঙ্কফুর্ট ও ভিয়েনা ঘুরিয়ে দেওয়া হয়। তখনও ৩,০০০-রও বেশি যাত্রী বিমানবন্দরে আটকে পড়েছিলেন।যদিও দুই ক্ষেত্রেই কোনও ধরনের হামলার ঘটনা ঘটেনি, তবু পরপর ড্রোন দেখা যাওয়ায় উদ্বেগ বাড়ছে জার্মানিতে।(Munich Airport) 

বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিম ইউরোপে এমন ঘটনার হামলার আশঙ্কা অমূলক নয়। কারণ, জার্মানি-সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ ইউক্রেনের পক্ষে দাঁড়িয়েছে, যা মস্কোর অস্বস্তির কারণ। কয়েক সপ্তাহ আগেই ডেনমার্কের কোপেনহাগেন ও নরওয়ের অসলো বিমানবন্দরের আকাশে ড্রোন দেখা গিয়েছিল, যার জেরে বহু ফ্লাইট বাতিল হয়। পরে ডেনমার্ক সরকার সাময়িকভাবে অসামরিক ড্রোন ফ্লাইট নিষিদ্ধ করে।তবে জার্মানির প্রশাসনের দাবি, মিউনিখের আকাশে দেখা ড্রোনগুলির উৎস এখনও স্পষ্ট নয়। কোন দেশ থেকে এগুলি এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিমানবন্দর কর্তৃপক্ষ ও জার্মান ফেডারেল পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।(Munich Airport)